ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

বিক্ষোভে ফুঁসে উঠেছে ইন্দোনেশিয়া, রাজধানীতে ৯ হাজারের বেশি পুলিশ মোতায়েন


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০-১০-২০২৬ দুপুর ১২:১৫

প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর ক্ষমতার দুই বছর পূর্তি উপলক্ষে ঘোষিত বিক্ষোভ কর্মসূচি সামাল দিতে আজ ২০ অক্টোবর (মঙ্গলবার) ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ৯ হাজারেরও বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হচ্ছে। জাকার্তা পুলিশের মুখপাত্র বুদি হারমান্তো সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।  
সাম্প্রতিক এক জনমত জরিপে প্রেসিডেন্ট সুবিয়ান্তোর জনপ্রিয়তা কমে যাওয়ার ইঙ্গিত পাওয়ার পরপরই এ বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। সোমবার এক সংবাদ সম্মেলনে বুদি হারমান্তো জানিয়েছেন, অন্তত দুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাকার্তার বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে তাই রাজধানীতে  ৯ হাজার ৫০০ পুলিশ সদস্য মোতায়েন করা হচ্ছে।
ইউনিভার্সিটি অব ইন্দোনেশিয়ার শিক্ষার্থীরা মঙ্গলবার জানিয়েছে, তারা সাম্প্রতিক দাবানল এবং শেয়ার বাজারের ধসের প্রতিবাদে বিক্ষোভ করবে। তাদের মতে, শেয়ার বাজারের এই ধস এবং ইন্দোনেশীয় রুপিয়ার মান কমে যাওয়া—উভয়ই ‘জাতীয় অর্থনীতির ভঙ্গুরতার’ লক্ষণ।
তবে বিক্ষোভে ঠিক কতজন শিক্ষার্থী অংশ নেবে বা নিতে পারে, তা এখনো স্পষ্ট নয়।
ইন্দোনেশিয়ায় সাম্প্রতিক জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি সরব হয়ে উঠেছে বিভিন্ন সামাজিক সংগঠনও। পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস মঙ্গলবার জাকার্তার একটি প্রধান স্মৃতিস্তম্ভে একটি ব্যানার ঝুলিয়েছে, সেখানে লেখা রয়েছে, ‘জলবায়ু সংকট মোকাবিলা করুন, জীবনযাত্রার ব্যয় কমান।’
২০২৪ সালের ২০ অক্টোবর প্রাবোও প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এই জেনারেল বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচনে জয়ী হয়েছিলেন। তবে বর্তমানে তিনি সাধারণ জনগণ, ব্যবসায়ী মহল এবং বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারের চেষ্টা করছেন। কারণ, বিভিন্ন জরিপের ফলাফল বিশ্লেষণ করে জানা গেছে, তার উচ্চাভিলাষী ও জনতুষ্টিবাদী কর্মসূচিগুলোর অর্থনৈতিক প্রভাব নিয়ে বিরোধীরা তো বটেই, এমনকি তার সমর্থকদের মধ্যেও অনেকেই উদ্বিগ্ন।
ইন্দোনেশীয় জরিপ পরিচালনাকারী সংস্থা ‘সাইফুল মুজানি রিসার্চ অ্যান্ড কনসাল্টিং’ (এসএমআরসি)-এর জরিপ অনুযায়ী, গত বছরের শেষ দিক থেকেই প্রেসিডেন্ট প্রবাওয়ের জনপ্রিয়তা বা অনুমোদনের হার  ক্রমাগত কমছে। গত বছরের নভেম্বরে তার অনুমোদনের হার ছিল ৮১.২ শতাংশ; কিন্তু অক্টোবরের জরিপে তা কমে ৪৪.৫ শতাংশে নেমে এসেছে। এটিই এখন পর্যন্ত তার সর্বনিম্ন জনপ্রিয়তার রেকর্ড।
এর আগে গত আগস্ট মাসে ইন্দোনেশিয়ায় বড় ধরনের বিক্ষোভ হয়েছিল, সে সময় কয়েকশ মানুষকে আটক করা হয়েছিল।
২০২৫ সালে পুলিশের হাতে এক মোটরসাইকেল ট্যাক্সি চালক নিহত হওয়ার পর ইন্দোনেশিয়া জুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল; সেই অস্থিরতার সময় বেশ কয়েকজন মানুষ প্রাণ হারান।
সূত্র : রয়টার্স

 

Aminur / Aminur

মসজিদে নববীতে এক মাসে ২ কোটির বেশি মুসল্লি-দর্শনার্থী

বিক্ষোভে ফুঁসে উঠেছে ইন্দোনেশিয়া, রাজধানীতে ৯ হাজারের বেশি পুলিশ মোতায়েন

নিরাপত্তা শঙ্কায় সৌদির অর্থনৈতিক সম্মেলন স্থগিত

বিয়ের আশায় সব সম্পদ বিক্রি করে গিয়ে দেখেন প্রেমিকা ‌‘এআই’

ককরোচদের ঠেকাতে ভারতে আত্মপ্রকাশ করল ‘লাল হিট জনতা পার্টি’

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী কে এই মেহরদাদ আখলাঘি

হুথিদের ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের পতনে সৌদিতে ৬ জন আহত

ইউরোপীয় কূটনীতিকদের ওপর ইসরায়েলি হামলা

ফ্রান্সে বিক্ষোভ ঘিরে সহিংসতা, গ্রেপ্তার ১৮০০

ফ্রান্সে ‘ইয়েলো ভেস্ট’ বিক্ষোভে সহিংসতা, গ্রেপ্তার ১৮০০ ছাড়াল

সৌদিতে হুথিদের হামলা, রিয়াদের ৯৯তলা বিশিষ্ট কিংডম সেন্টার বন্ধ ঘোষণা

‘মার্কিন নৌবাহিনী না থাকলে জ্বালানি তেলের দাম তিন গুণ হতো’

কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন