ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

ফ্রান্সে বিক্ষোভ ঘিরে সহিংসতা, গ্রেপ্তার ১৮০০


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮-১০-২০২৬ রাত ৮:২৮

ফ্রান্সে বিক্ষোভকে কেন্দ্র করে সহিংসতা ও লুটপাটের ঘটনায় প্রায় ১ হাজার ৫০০ দোকান ও খুচরা বিক্রয়কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ফরাসি সরকারের তথ্য অনুযায়ী, গতকাল দেশজুড়ে প্রায় সাড়ে পাঁচ লাখ মানুষ রাস্তায় নামে। এ সময় অন্তত ১ হাজার ৮০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

দেশটির খুচরা ব্যবসায়ী ও বাণিজ্য ফেডারেশনের প্রধান রোববার জানিয়েছেন, বিক্ষোভের সময় ক্ষতিগ্রস্ত দোকানগুলোর অনেকগুলোতে লুটপাট চালানো হয়েছে। অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ জানিয়েছেন, শান্তিপূর্ণ মিছিলের আশপাশে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় ১ হাজার ৮০০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করেছে পুলিশ।

১৭ অক্টোবরের বিক্ষোভ ঘিরে সহিংসতার ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে বিরোধী দল ও কয়েকটি শহরের মেয়রদের সমালোচনার মুখে পড়েছে প্রশাসন।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে দাবি করেছেন, ‘ফ্রান্স জ্বলছে’। অভিবাসনের কারণে দেশটি ‘বিধ্বস্ত’ হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।

পরিস্থিতি নিয়ে আলোচনায় রোববার সন্ধ্যা সাড়ে ৫টায় এলিসি প্রাসাদে মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর। পরে রাত ৮টায় জাতির উদ্দেশে আনুষ্ঠানিক ভাষণ দেবেন তিনি বলে জানিয়েছে প্রেসিডেন্টের দপ্তর।

প্রধানমন্ত্রী সেবাস্তিয়াঁ লেকর্নুর সভাপতিত্বে সোমবার সকাল ১০টায় আন্তমন্ত্রণালয় পর্যায়ের সংকট মোকাবিলা টাস্কফোর্সের বৈঠক হওয়ার কথা রয়েছে। এর আগে রোববার সন্ধ্যা ৭টায় বৈঠকটি হওয়ার কথা থাকলেও সময়সূচিগত জটিলতার কারণে তা পিছিয়ে দেওয়া হয়।

এদিকে, ফ্রান্সের জাতীয় পরিষদের প্রেসিডেন্ট ইয়েল ব্রাউন-পিভে মঙ্গলবার সংসদীয় তদন্ত কমিটি গঠনের প্রস্তাব দেবেন। সহিংসতা ও লুটপাটের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কৌশল এবং তাতে কোনো ঘাটতি ছিল কি না, তা খতিয়ে দেখবে এই কমিটি।

অন্যদিকে, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কাতার সফরে সোমবার যাওয়ার কথা রয়েছে প্রেসিডেন্ট মাখোঁর। তবে চলমান পরিস্থিতির কারণে তাঁর সফরসূচিতে এখন পর্যন্ত কোনো পরিবর্তনের ঘোষণা দেওয়া হয়নি।

সূত্র: ফ্রান্স২৪

aliul / aliul

ফ্রান্সে বিক্ষোভ ঘিরে সহিংসতা, গ্রেপ্তার ১৮০০

ফ্রান্সে ‘ইয়েলো ভেস্ট’ বিক্ষোভে সহিংসতা, গ্রেপ্তার ১৮০০ ছাড়াল

সৌদিতে হুথিদের হামলা, রিয়াদের ৯৯তলা বিশিষ্ট কিংডম সেন্টার বন্ধ ঘোষণা

‘মার্কিন নৌবাহিনী না থাকলে জ্বালানি তেলের দাম তিন গুণ হতো’

কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন

আত্মসমর্পণ করা ইয়েমেনি বাহিনীর ১৫৯ সদস্যকে মুক্তি দিলো হুথিরা

কলকাতায় পূজার প্যান্ডেলে যেভাবে ঘটল ভয়াবহ পদদলনের ঘটনা

কলকাতায় পূজার প্যান্ডেলে পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯

শর্তসাপেক্ষে অভিজিৎ দীপকেকে জামিন দিল দিল্লির আদালত

মুসলিম বিশ্বে প্রচলিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে উপহাস ট্রাম্পের

পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি

তিন বিদেশিকে হত্যা : মেক্সিকোতে ৩ জনের ১৫৮ বছরের কারাদণ্ড

রুশ হামলায় ইউক্রেনে ৮ জন নিহত, ১০ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন