শর্তসাপেক্ষে অভিজিৎ দীপকেকে জামিন দিল দিল্লির আদালত
সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে (Abhijit Dipke) জামিনের নির্দেশ দিল দিল্লির আদালত। তবে, শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হয়েছএ তাঁকে। এজন্য মুচলেকা দিতে হবে সিজেপি প্রধানকে। শান্তি বিঘ্নিত করা যাবে না, এই মর্মে বন্ডে সই করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
ভোটে কারচুপির অভিযোগে চলতে থাকা আন্দোলনের অংশ হিসাবে গত শুক্রবার দিল্লির কনট প্লেসে মিছিলের পরিকল্পনা করেছিলেন অভিজিৎ। তার আগেই তাঁকে আটক এবং পরে প্রিভেন্টিভ অ্যারেস্ট করা হয়।
শুক্রবার অভিজিৎ দীপকের পাশাপাশি আটক করা হয়েছিল অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (AISA) সভাপতি নেহা বোরাকেও। শনিবার ভোরে তাঁকে মুক্তি দেওয়া হয়। অন্যদিকে, অভিজিৎকে স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করানো হয় বলে জানিয়েছে দিল্লি পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় দিল্লির কনট প্লেসে ‘লহরা দো তিরঙ্গা’ কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। জাতীয় পতাকা হাতে মিছিল করার পরিকল্পনা ছিল আন্দোলনকারীদের। সেই কর্মসূচির আগেই অভিজিৎ দীপকে এবং নেহা বোরাকে আটক করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, নেহা বোরাকে মুক্তি দেওয়া হয়। অন্যদিকে, শান্তিভঙ্গের অভিযোগে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (BNSS) ১২৬ এবং ১৭০ ধারায় নতুন মামলা দায়ের করে অভিজিৎ দীপকেকে প্রিভেন্টিভ অ্যারেস্ট করা হয়।
মুক্তি পাওয়ার পরই দিল্লি পুলিশ এবং বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন আইসার সভাপতি নেহা বোরা। তাঁর অভিযোগ, বেআইনিভাবে আন্দোলনকারীদের আটক করা হচ্ছে। ভোটার তালিকার বিতর্কিত বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া বন্ধের দাবিও জানিয়েছেন তিনি। পাশাপাশি, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং তাঁকে জেলে পাঠানোর দাবিও তুলেছেন।
aliul / aliul
শর্তসাপেক্ষে অভিজিৎ দীপকেকে জামিন দিল দিল্লির আদালত
মুসলিম বিশ্বে প্রচলিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে উপহাস ট্রাম্পের
পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি
তিন বিদেশিকে হত্যা : মেক্সিকোতে ৩ জনের ১৫৮ বছরের কারাদণ্ড
রুশ হামলায় ইউক্রেনে ৮ জন নিহত, ১০ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন
ভারতের প্রতিরক্ষামন্ত্রীর ‘উসকানিমূলক’ বক্তব্য : কড়া জবাব পাকিস্তানের
৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বেলুচিস্তান
রুশ তেল ক্রয়ে নিষেধাজ্ঞা শিথিল ট্রাম্পের, ভারত-চীনের বড় স্বস্তি
হুথিদের ‘অস্ত্র চোরাচালান’ অপারেশনে সৌদি জোটের হামলা : ভিডিও
‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা
নিয়োগের ৫ দিনের মধ্যে বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাচারিয়া
তুরস্কের ইস্তাম্বুলে ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা