ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

ভারতের প্রতিরক্ষামন্ত্রীর ‘উসকানিমূলক’ বক্তব্য : কড়া জবাব পাকিস্তানের


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭-১০-২০২৬ দুপুর ৩:২৩

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সাম্প্রতিক এক বক্তব্যে ‘বিপজ্জনক বাগাড়ম্বর’ বলে আখ্যায়িত  করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারত তার ‘আধিপত্যবাদী মানসিকতা’ বাদ না দিলে উপমহাদেশের শান্তি ও স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে বলে হুঁশিয়ারিও দিয়েছে মন্ত্রণালয়।

সম্প্রতি ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এক আলোচনা সভায় বলেছেন, “ভবিষ্যতে পাকিস্তান থেকে কোনো সন্ত্রাসী হামলা হলে” ভারত তার চেয়েও কঠোর জবাব দেবে।

আজ শনিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র সাজ্জাদ হায়দার খান বলেন, ভারতের প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্যে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের আগ্রাসনের হুমকি নিহিত রয়েছে।

নয়াদিল্লিকে উসকানিমূলক বক্তব্য ও বিপজ্জনক বাগাড়ম্বর পরিহার করার আহ্বান জানিয়ে সাজ্জাদ হায়দার খান বলেন, “এ ধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য ভারতের আধিপত্যবাদী মানসিকতা এবং দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার প্রতি তাদের সৃষ্ট ঝুঁকিরই বহিঃপ্রকাশ। পাকিস্তান তার ভূখণ্ডগত অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। যেকোনো ধরনের আগ্রাসনের মোকাবিলায় পাকিস্তান কঠোর জবাব দেবে।”

২০২৫ সালের ২২ এপ্রিলে ভারতের জম্মু-কাশ্মির রাজ্যের অনন্তনাগ জেলার পেহেলগামে জঙ্গি হামলার মে মাসে যুদ্ধে জড়িয়ে পড়েছিল ভারত ও পাকিস্তান। নয়াদিল্লির অভিযোগ—পাহালগামে ২৬ জন পর্যটককে হত্যাকারী সন্ত্রাসীরা ছিল পাকিস্তানি। ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করেছে এবং ভারতের কাছে একটি নিরপেক্ষ তদন্তে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।

এরপর পাকিস্তানের অভ্যন্তরে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা থেকে এ যুদ্ধের সূত্রপাত। ইসলাবাদের ভাষ্য, ভারত বিনা উসকানিতে এ হামলা করেছিল।

পারমাণবিক অস্ত্রধারী এই দুই দেশের মধ্যকার যুদ্ধ ১০ মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে শেষ হয়। শনিবার গণমাধ্যমের সামনে ব্রিফিংকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গত বছরের মে মাসে ভারতের সামরিক আগ্রাসনের পরিণতির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন যে, পাকিস্তান তার ভূখণ্ডগত অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার সক্ষমতা ও দৃঢ় সংকল্প প্রদর্শন করেছে।

“এ বিষয়ে কোনো অস্পষ্টতা থাকা উচিত নয়; যেকোনো অবিবেচনাপ্রসূত আগ্রাসনের মুখে নিজেদের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষার জন্য পাকিস্তান সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।”

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, “পাকিস্তানের সংযম ও শান্তির প্রতি অঙ্গীকারকে যেন দুর্বলতা বলে ভুল না করা হয়। যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হবে।”

aliul / aliul

শর্তসাপেক্ষে অভিজিৎ দীপকেকে জামিন দিল দিল্লির আদালত

মুসলিম বিশ্বে প্রচলিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে উপহাস ট্রাম্পের

পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি

তিন বিদেশিকে হত্যা : মেক্সিকোতে ৩ জনের ১৫৮ বছরের কারাদণ্ড

রুশ হামলায় ইউক্রেনে ৮ জন নিহত, ১০ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন

ভারতের প্রতিরক্ষামন্ত্রীর ‘উসকানিমূলক’ বক্তব্য : কড়া জবাব পাকিস্তানের

৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বেলুচিস্তান

রুশ তেল ক্রয়ে নিষেধাজ্ঞা শিথিল ট্রাম্পের, ভারত-চীনের বড় স্বস্তি

হুথিদের ‘অস্ত্র চোরাচালান’ অপারেশনে সৌদি জোটের হামলা : ভিডিও

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

নিয়োগের ৫ দিনের মধ্যে বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাচারিয়া

তুরস্কের ইস্তাম্বুলে ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা

অভিজিতের পর আটক নেহা বোরাও