ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

তুরস্কের ইস্তাম্বুলে ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬-১০-২০২৬ বিকাল ৭:৫০

ভয়াবহ বন্যার কবলে পড়েছে তুরস্কের অন্যতম বড় শহর ইস্তাম্বুল। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এই বন্যাকে গত ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা হিসেবে অভিহিত করেছেন। এছাড়া বন্যায় চারজনের প্রাণহানির তথ্যও দিয়েছেন তিনি।

ইস্তাম্বুল জনসংখ্যার দিক দিয়ে তুরস্কের সবচেয়ে বড় শহর। সেখানে ১ কোটি ৬০ লাখ মানুষ থাকেন। ইস্তাম্বুলে বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ৪৮ ঘণ্টায় যে পরিমাণ বৃষ্টি হয়েছে তা সেপ্টেম্বর ও অক্টোবর মাসের গড় বৃষ্টিপাতের চেয়ে বেশি বলে জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। আর এত অতিবৃষ্টির পর সৃষ্টি হয় বন্যার।

স্বরাষ্ট্রমন্ত্রী মুস্তাফা সিফসি বন্যা নিয়ে বলেছেন, “আমরা জনগণকে সেবা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি। তবে একইসঙ্গে আমরা ১৯৪২ সালের পর সবচেয়ে বড় বন্যার মোকাবিলা করছি।”

শুক্রবার সকালে ইস্তাম্বুলের সারিয়ার জেলার একটি ব্রিজের নিচে ৬৬ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ পাওয়া যায়। সারিয়ায় আরও তিনজন নিখোঁজ আছেন। এরআগে আরও তিনজনের মৃত্যুর তথ্য পাওয়া গিয়েছিল। যারমধ্যে বিদ্যুতায়িত হয়ে একজনের মৃত্যু হয়েছে।

বন্যার পানিতে বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শহরটির বিভিন্ন সড়ক এবং পার্কিং এরিয়াগুলো পানির নিচে চলে গেছে। অপরদিকে বিভিন্ন যানবাহন ভেসে গিয়ে সেগুলো উঁচু পাহাড়ি এলাকায় গিয়ে স্তূপ আকারে জড়ো হয়েছে।

সূত্র: আনাদোলু

aliul / aliul

তুরস্কের ইস্তাম্বুলে ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা

অভিজিতের পর আটক নেহা বোরাও

ঢাকার উদ্দেশে ৩৭৪ কোটি টাকার মাদক চালান, কুয়ালালামপুরে জব্দ

ইয়েমেনে সৌদি কী করতে চায়?

দিল্লিতে অভিজিৎ দীপকে ফের আটক

ইরান যুদ্ধ : সামরিক সহযোগিতা চাইলেন ট্রাম্প, করছে দক্ষিণ কোরিয়া

হুথি হামলা : সৌদিতে সামরিক সরঞ্জাম মোতায়েন শুরু করল ফ্রান্স

যুক্তরাষ্ট্রের ওরেগনে শিশুদের স্কুলে বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত ৫

ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, ৫ জন নিহত

বিক্ষোভে এখনও উত্তাল ফ্রান্স, প্যারিসে রেকর্ড ১ হাজার ২৬০ জন গ্রেপ্তার

রিয়াদের বিমানবন্দরে ১৫ দিনে ২০ বার হামলা চালিয়েছে হুথিরা

মোদী ‘স্বৈরাচারী’, জরুরি অবস্থা জারির সাহস নেই: অভিজিত দীপকে

পাকিস্তানে স্কুলের ছাদধসে নিহত বেড়ে ২৯, মালিক গ্রেপ্তার