ঢাকার উদ্দেশে ৩৭৪ কোটি টাকার মাদক চালান, কুয়ালালামপুরে জব্দ
মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে (কেআইএলএ) বাংলাদেশগামী একটি চালানের ভেতর থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ করেছে দেশটির রয়্যাল মালয়েশিয়ান কাস্টমস বিভাগ।
ঢাকা অভিমুখী একটি কম্প্রেসর মেশিনের ভেতর লুকিয়ে রাখা ১৬১ কেজি হেরোইন এবং ২৪৬.৬৫ কেজি কোকেন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ কোটি ৩৯ লাখ মালয়েশিয়ান রিঙ্গিত বা প্রায় ৩৭৪ কোটি টাকা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মালয়েশিয়ার কাস্টমসের মহাপরিচালক দাতুক সেরি আমরান আহমাদ এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন।
কর্মকর্তারা জানান, গত ১২ অক্টোবর কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুল্ক কর্মকর্তারা অভিযান চালান। সেখানে থাকা সন্দেহভাজন একটি কাঠের ক্রেট তল্লাশি করা হয়। ক্রেটটি খুলে তার ভেতরে থাকা একটি এয়ার কম্প্রেসর মেশিনের ভেতর সুকৌশলে লুকিয়ে রাখা বেশ কয়েকটি বস্তা পাওয়া যায়। পরে সেগুলো পরীক্ষা করে ১৬১ কেজি হেরোইন এবং ২৪৬.৬৫ কেজি কোকেন শনাক্ত করা হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, এই বিশাল মাদকের চালানটি বাংলাদেশের রাজধানী ঢাকার উদ্দেশে পাঠানোর জন্য বুকিং করা হয়েছিল। এই চোরাচালানের সঙ্গে জড়িত আন্তর্জাতিক মাদক চক্রের সদস্যদের শনাক্ত করতে এবং ঘটনার নেপথ্যে থাকা ব্যক্তিদের খুঁজে বের করতে কাস্টমস কর্তৃপক্ষ তদন্ত জোরদার করেছে।
aliul / aliul
তুরস্কের ইস্তাম্বুলে ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা
অভিজিতের পর আটক নেহা বোরাও
ঢাকার উদ্দেশে ৩৭৪ কোটি টাকার মাদক চালান, কুয়ালালামপুরে জব্দ
ইয়েমেনে সৌদি কী করতে চায়?
দিল্লিতে অভিজিৎ দীপকে ফের আটক
ইরান যুদ্ধ : সামরিক সহযোগিতা চাইলেন ট্রাম্প, করছে দক্ষিণ কোরিয়া
হুথি হামলা : সৌদিতে সামরিক সরঞ্জাম মোতায়েন শুরু করল ফ্রান্স
যুক্তরাষ্ট্রের ওরেগনে শিশুদের স্কুলে বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত ৫
ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, ৫ জন নিহত
বিক্ষোভে এখনও উত্তাল ফ্রান্স, প্যারিসে রেকর্ড ১ হাজার ২৬০ জন গ্রেপ্তার
রিয়াদের বিমানবন্দরে ১৫ দিনে ২০ বার হামলা চালিয়েছে হুথিরা
মোদী ‘স্বৈরাচারী’, জরুরি অবস্থা জারির সাহস নেই: অভিজিত দীপকে