ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

ইয়েমেনে সৌদি কী করতে চায়?


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬-১০-২০২৬ বিকাল ৬:৩৮

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে আবারও সরাসরি লড়াইয়ে লিপ্ত হয়েছে সৌদি আরব। দেশটি হুথিদের অবকাঠামো লক্ষ করে কয়েকদিন ধরে বিমান হামলা চালাচ্ছে। অপরদিকে হুথিরা সৌদির রাজধানী রিয়াদসহ অন্যান্য জায়গার তেল ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে ড্রোন-মিসাইল হামলা চালাচ্ছে।

কাতার বিশ্ববিদ্যালয়ের গালফ পলিটিকসের সহকারী প্রফেসর লুসিয়ানো জাকারা সৌদি ও হুথিদের বর্তমান কৌশল নিয়ে কথা বলেছেন আলজাজিরার সঙ্গে। শুক্রবার (১৬ অক্টোবর) তিনি জানিয়েছেন, হুথিরা চাইছে নিজেদের অবস্থান শক্তিশালী করতে। অপরদিকে সৌদি চাইছে হুথিদের যতটা ক্ষতি করা সম্ভব ততটা ক্ষতি করতে। তবে সৌদি হুথিদের সঙ্গে দীর্ঘমেয়াদী কোনো দ্বন্দ্বে জড়িত হতে চায় না বলে উল্লেখ করেন প্রফেসর লুসিয়ানো।

তিনি বলেছেন, “হুথিরা একাধিক কৌশল অনুসরণ করছে। যারমধ্যে আছে নতুন ভূখণ্ড দখল করা এবং ইয়েমেনি সরকারি বাহিনীর পাল্টা হামলা প্রতিহত করা। হুথিরা এমন এক জায়গায় পৌঁছাতে চাইছে, যেখান থেকে তারা একই সময়ে একাধিক জায়গায় হামলা চালাতে পারবে এবং সৌদির বিভিন্ন জায়গায় পৌঁছে যেতে পারবে। এতে তারা দেখাতে চায় তাদের শক্তি সম্পর্কে মানুষের যে ধারণা আছে সেই শক্তি এরচেয়েও বেশি।”

অপরদিকে সৌদি আরব হুথিদের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী কোনো লড়াই এড়িয়ে যেতে চায়। কিন্তু তারা চায় হুথিদের এমন ক্ষতি করতে যেন তারা আর হামলা না চালাতে পারেন।

সৌদির কৌশল নিয়ে কাতার বিশ্ববিদ্যালয়ের এ প্রফেসর বলেছেন, “হুথিরা দেখিয়েছে স্থলে তাদের হারানো সম্ভব নয়। এখন সৌদির প্রয়োজন হলো ইয়েমেনি বাহিনীর মাধ্যমে রাজধানী সানাকে হুথিদের থেকে মুক্ত করা। সৌদি আরব ইয়েমেনি বাহিনীকে সহায়তা করে যেতে চায় যেন তারা যতটা সম্ভব হুথিদের অবকাঠামোর ততটা ক্ষতি করতে পারে। একইসঙ্গে সৌদি নিজের ভূখণ্ড হামলার শিকার হওয়া থেকে রক্ষা করতে চায়।”

সূত্র: আলজাজিরা

aliul / aliul

তুরস্কের ইস্তাম্বুলে ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা

অভিজিতের পর আটক নেহা বোরাও

ঢাকার উদ্দেশে ৩৭৪ কোটি টাকার মাদক চালান, কুয়ালালামপুরে জব্দ

ইয়েমেনে সৌদি কী করতে চায়?

দিল্লিতে অভিজিৎ দীপকে ফের আটক

ইরান যুদ্ধ : সামরিক সহযোগিতা চাইলেন ট্রাম্প, করছে দক্ষিণ কোরিয়া

হুথি হামলা : সৌদিতে সামরিক সরঞ্জাম মোতায়েন শুরু করল ফ্রান্স

যুক্তরাষ্ট্রের ওরেগনে শিশুদের স্কুলে বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত ৫

ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, ৫ জন নিহত

বিক্ষোভে এখনও উত্তাল ফ্রান্স, প্যারিসে রেকর্ড ১ হাজার ২৬০ জন গ্রেপ্তার

রিয়াদের বিমানবন্দরে ১৫ দিনে ২০ বার হামলা চালিয়েছে হুথিরা

মোদী ‘স্বৈরাচারী’, জরুরি অবস্থা জারির সাহস নেই: অভিজিত দীপকে

পাকিস্তানে স্কুলের ছাদধসে নিহত বেড়ে ২৯, মালিক গ্রেপ্তার