ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

মোদী ‘স্বৈরাচারী’, জরুরি অবস্থা জারির সাহস নেই: অভিজিত দীপকে


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫-১০-২০২৬ রাত ৮:৩

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের কঠোর সমালোচনা করে একে ‘স্বৈরাচারী’ সরকার হিসেবে আখ্যা দিয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিত দীপকে।

বৃহস্পতিবার (১৫অক্টোবর) দিল্লি প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

অভিজিত বলেন, নরেন্দ্র মোদী একজন স্বৈরাচারীতে পরিণত হয়েছেন। কিন্তু তার জরুরি অবস্থা জারি করার মতো সাহস নেই।

তিনি আরও বলেন, আপনারা যদি এ ধরনের মানুষদের আটক করতেই চান, তাহলে জরুরি অবস্থা ঘোষণা করুন। আর কতকাল আপনারা মানুষকে বোকা বানিয়ে রাখবেন?

যন্তর মন্তরকে প্রতিবাদের স্থান হিসেবে বন্ধ করে দেওয়া এবং সিজেপি নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে আগামী শুক্রবার দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে কর্মসূচি ঘোষণা করেছেন অভিজিত।

ওই কর্মসূচিতে অংশ নিতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
গত কয়েক দিনে সিজেপি কর্মী, বামপন্থী ছাত্র সংগঠন, সাংবাদিক ও সুশীল সমাজের সদস্যদের বিরুদ্ধে পুলিশের কঠোর পদক্ষেপ এবং আটকের ঘটনা নিয়ে প্রশ্ন উঠেছে।

এর মধ্যে দুই দিন আগে জাতীয় পতাকা নিয়ে যন্তর মন্তরে যাওয়ার পর সিজেপির কো-কনভেনর আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়।
এ প্রসঙ্গে অভিজিত প্রশ্ন তোলেন, জাতীয় পতাকা ওড়ানো কবে থেকে অপরাধ হয়ে গেল? তিনি বলেন, ব্রিটিশ আমলে এমনটি ঘটত, আর এখন মোদি ও শাহের পুলিশও একই কাজ করছে। আজ এমন একটা সময় এসেছে যে আমাদের নিজেদের দেশেই জাতীয় পতাকা ওড়ানোর অনুমতি দেওয়া হচ্ছে না।

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের প্রসঙ্গ টেনেও মোদী সরকারের সমালোচনা করেন সিজেপি প্রতিষ্ঠাতা। তিনি প্রশ্ন করেন, নরেন্দ্র মোদির কাছে ঠিক কী কারণে জ্ঞানেশ কুমার জাতীয় পতাকার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠলেন?

অভিজিতের অভিযোগ, সংশ্লিষ্ট ব্যক্তিরা নিজেদের প্রদেশে জাতীয় পতাকা ওড়াননি। অথচ আশুতোষ ও সৌরভ জাতীয় পতাকা ওড়ানোয় তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে সরকারের অবস্থানের সমালোচনা করেন তিনি।

বক্তব্যের শেষ দিকে দেশের শাসনব্যবস্থা ও সংবিধানের আদর্শের কথা তুলে ধরে অভিজিত বলেন, এই দেশ গান্ধীর আদর্শ এবং বাবা সাহেবের সংবিধান অনুযায়ী চলবে।

aliul / aliul

নির্বাচনে ভরাডুবির পর ইরান নিয়ে কঠিন পরিস্থিতিতে ট্রাম্প

হরমুজ প্রণালিতে ভারত-চীনকে বিশেষ ছাড় ইরানের

যুদ্ধবিরতির জন্য সৌদির কাছে সাড়ে ৬ লাখ কোটি টাকা চেয়েছে হুথিরা

মেয়েকে নিজের কর্মচারীর সঙ্গে ধরলেন বাবা, ক্ষিপ্ত হয়ে মেরে ফেললেন যুবককে

ইরান যুদ্ধের তহবিল বন্ধ করতে মার্কিন সিনেটরের আহ্বান

বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা : এক বাংলাদেশিকে মৃত্যুদণ্ড দিলো কুয়েত

আমাকে অভিশংসন করতে এলে ডেমোক্র্যাটরা ধ্বংস হয়ে যাবে : ট্রাম্প

হরমুজে অপারেশনের আওতা বাড়াচ্ছে দক্ষিণ কোরিয়ার বাহিনী

আরব দলগুলো নিয়ে নেতানিয়াহুর অভিযোগ প্রত্যাখ্যান নির্বাচন কমিশনের

ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

নির্বাচনে বিপুল অর্থ ঢেলে ব্যর্থ হয়ে ইলন মাস্কের উপহাস

দুই মুসলিম নারীর টানা পঞ্চম জয়

ইরানে ফের হামলার পরিকল্পনা থেকে সরলেন ট্রাম্প