বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা : এক বাংলাদেশিকে মৃত্যুদণ্ড দিলো কুয়েত
সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রীর ছবি পোস্ট করা নিয়ে বন্ধুর সঙ্গে বিরোধ এবং তাকে হত্যার কারণে এক বাংলাদেশি প্রবাসীকে মৃত্যুদণ্ড দিয়েছে কুয়েতের একটি ফৌজদারি আদালত। গত ৩ নভেম্বর মঙ্গলবার এই দণ্ডাদেশ প্রদান করা হয়েছে।
মামলার নথি ও সরকারি কৌঁসুলির দপ্তরের বরাতে জানা গেছে, নিহত ওই ব্যক্তি অভিযুক্তের বন্ধু ছিলেন অনুমতি না নিয়ে তিনি অভিযুক্তের স্ত্রীর ছবি নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করেছিলেন। সরকারি কৌঁসুলিরা জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তি তার বন্ধুকে বারবার সেই ছবি মুছে ফেলতে বললেও বন্ধু তাতে কর্ণপাত করেননি। এর পরই তাকে হত্যার পরিকল্পনা করেন অভিযুক্ত সেই বাংলাদেশি।
অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি একটি ছুরি সংগ্রহ করেন এবং তার বন্ধু কর্মস্থলের ভেতরে আছে কি না তা নিশ্চিত হওয়ার পর বাইরে অপেক্ষা করতে থাকেন। এক পর্যায়ে বন্ধু বাইরে বেরিয়ে এলে অভিযুক্ত তার ওপর ঝাঁপিয়ে পড়েন এবং তার মাথা ও শরীরে বারবার ছুরিকাঘাত করেন। সেই আঘাতেই মৃত্যু হয় বন্ধুর
আদালতে শুনানিকালে অভিযুক্ত নিজের অপরাধ স্বীকার করেন। তিনি জানান, এই বিরোধের আগে তিনি ও ভুক্তভোগী বন্ধু ছিলেন।
আদালতকে তিনি জানান, আগে একবার বাড়িতে আসার সময় তার বন্ধু অনুমতি ছাড়াই তার স্ত্রীর ছবি তুলেছিলেন এবং পরবর্তীতে সেগুলো ফেসবুকে প্রকাশ করেছিলেন।
অভিযুক্ত আরও জানান, তার স্ত্রীর বিষয়ে আপত্তিকর মন্তব্য আসার পর তিনি বন্ধুকে ছবিগুলো সরিয়ে ফেলতে অনুরোধ করেছিলেন।
কিন্তু ভুক্তভোগী তা করতে অস্বীকার করেন এবং আরও ছবি প্রকাশ করেন, যার ফলে অভিযুক্ত ও তার স্ত্রীর মধ্যে উত্তেজনা বেড়ে যায়।
অভিযুক্ত আদালতকে জানান, এই বিরোধের জেরে তিনি প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন এবং সেই পরিকল্পনা অনুযায়ীই এই প্রাণঘাতী হামলা চালান।
আদালত তাকে পরিকল্পিত হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেছে।
aliul / aliul
মেয়েকে নিজের কর্মচারীর সঙ্গে ধরলেন বাবা, ক্ষিপ্ত হয়ে মেরে ফেললেন যুবককে
ইরান যুদ্ধের তহবিল বন্ধ করতে মার্কিন সিনেটরের আহ্বান
বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা : এক বাংলাদেশিকে মৃত্যুদণ্ড দিলো কুয়েত
আমাকে অভিশংসন করতে এলে ডেমোক্র্যাটরা ধ্বংস হয়ে যাবে : ট্রাম্প
হরমুজে অপারেশনের আওতা বাড়াচ্ছে দক্ষিণ কোরিয়ার বাহিনী
আরব দলগুলো নিয়ে নেতানিয়াহুর অভিযোগ প্রত্যাখ্যান নির্বাচন কমিশনের
ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স
নির্বাচনে বিপুল অর্থ ঢেলে ব্যর্থ হয়ে ইলন মাস্কের উপহাস
দুই মুসলিম নারীর টানা পঞ্চম জয়
ইরানে ফের হামলার পরিকল্পনা থেকে সরলেন ট্রাম্প
নিজেদের তৈরি ক্ষেপণাস্ত্র ফা’যের সফল পরীক্ষা চালাল পাকিস্তান
রিপাবলিকানদের পরাজয়ের একটি কারণ ইরান যুদ্ধ, স্বীকার করলেন ট্রাম্প