ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

হরমুজে অপারেশনের আওতা বাড়াচ্ছে দক্ষিণ কোরিয়ার বাহিনী


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৫-১১-২০২৬ দুপুর ১১:৫৩

হরমুজ প্রণালিতে নিজেদের জলদস্যু মোকাবিলা বাহিনী চেওংহের তৎপরতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরিয়া। আজ (বৃহস্পতিবার) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সরকারি সম্প্রচারমাধ্যম কেবিএস।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, এ সম্প্রসারণ প্রক্রিয়ার অংশ হিসেবে ওই অঞ্চলে অতিরিক্ত সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইয়োনহাপ নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, চেওংহের হরমুজ ইউনিটে আরও ৭৫ জন সদস্য যুক্ত করা হবে, যার ফলে মোট সদস্য সংখ্যা দাঁড়াবে ৩৯৫ জনে।

গত কয়েক মাস ধরেই সিউল জানিয়ে আসছিল যে, তারা হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের বিষয়টি পর্যালোচনা করছে। তবে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউং সেখানে সৈন্য পাঠানোর সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। তিনি জোর দিয়ে বলেছেন, দক্ষিণ কোরিয়া এমন কোনো সামরিক পদক্ষেপ নেবে না, যার ফলশ্রুতিতে ভবিষ্যতে দেশটি কোনো বিদেশি সংঘাতের জড়িয়ে পড়ার আশঙ্কা সৃষ্টি হতে পারে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, জাতীয় সংসদে এ সংক্রান্ত প্রস্তাব পেশ করার আগে তারা মন্ত্রিসভার পর্যালোচনা এবং রাষ্ট্রপতির অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা করছে।

ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তেহরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার পর থেকেই হরমুজ প্রণালিটি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

‘চেওংহে’ ইউনিটটি ২০০৯ সাল থেকে হরমুজে মোতায়েন রয়েছে এবং প্রতি বছর এর কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য পার্লামেন্টের অনুমোদনের প্রয়োজন হয়।

কেবিএসের তথ্য অনুযায়ী, এই ইউনিটটি মূলত সোমালিয়া উপকূলের কাছে এডেন উপসাগরে এবং ‘দক্ষিণ কোরিয়ার নাগরিকদের সুরক্ষার জন্য নির্ধারিত জরুরি অঞ্চলগুলোতে’ মোতায়েন থাকে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী এই ইউনিটের কার্যক্রমের এলাকা ওমানের দুকম বন্দরের দক্ষিণ প্রান্ত পর্যন্ত বিস্তৃত হবে, যা হরমুজ প্রণালী থেকে প্রায় ৬৫০ কিলোমিটার

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, মন্ত্রণালয় এই ইউনিটের সক্ষমতা বাড়াতে সেখানে অতিরিক্ত সহায়তা পাঠাতে চায়। এর মধ্যে রয়েছে একটি পি-৮এ পোসেইডন সামুদ্রিক টহল বিমান, বিভিন্ন ধরনের চালকবিহীন মাইন-প্রতিরোধক সরঞ্জাম এবং বিস্ফোরক নিষ্ক্রিয়কারী দল।

সূত্র : আনাদোলু এজেন্সি

aliul / aliul

হরমুজে অপারেশনের আওতা বাড়াচ্ছে দক্ষিণ কোরিয়ার বাহিনী

আরব দলগুলো নিয়ে নেতানিয়াহুর অভিযোগ প্রত্যাখ্যান নির্বাচন কমিশনের

ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

নির্বাচনে বিপুল অর্থ ঢেলে ব্যর্থ হয়ে ইলন মাস্কের উপহাস

দুই মুসলিম নারীর টানা পঞ্চম জয়

ইরানে ফের হামলার পরিকল্পনা থেকে সরলেন ট্রাম্প

নিজেদের তৈরি ক্ষেপণাস্ত্র ফা’যের সফল পরীক্ষা চালাল পাকিস্তান

রিপাবলিকানদের পরাজয়ের একটি কারণ ইরান যুদ্ধ, স্বীকার করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর আব্দুল এল সায়েদ

সিনেটের নিয়ন্ত্রণ নিলো ডেমোক্রেটিক পার্টি

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার ৬ দিন পর স্পেনের পরিবহনমন্ত্রীর পদত্যাগ

ইরানে আপাতত হামলার পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের: ট্রাম্প

মিয়ানমারের বিরুদ্ধে ১৯ নভেম্বর রায় দেবে আন্তর্জাতিক আদালত