ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

মিয়ানমারের বিরুদ্ধে ১৯ নভেম্বর রায় দেবে আন্তর্জাতিক আদালত


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৪-১১-২০২৬ দুপুর ১১:৪৮

আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের করা মামলার রায় ঘোষণা করা হবে ১৯ নভেম্বর। গতকাল মঙ্গলবার (০৩ নভেম্বর ) আইসিজে এ তথ্য জানিয়েছে। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালে এ মামলা করেছিল।

আইসিজে জানিয়েছে, নেদারল্যান্ডসের হেগ শহরে এই আদালতের পিস প্যালেসে ১৯ নভেম্বর স্থানীয় সময় সকাল ১০টায় বিচারকরা রায় পড়া শুরু করবেন।

মামলায় গাম্বিয়া অভিযোগ করেছিল, ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের সেনাবাহিনীর চালানো অভিযান গণহত্যার শামিল ছিল। ওই অভিযানের পর অন্তত সাত লাখ ৩০ হাজার রোহিঙ্গা জীবন বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন।

জাতিসংঘের একটি অনুসন্ধান কমিশন বলেছে, ওই অভিযানে ‘গণহত্যামূলক কর্মকাণ্ড’ সংঘটিত হয়েছিল।

তবে মিয়ানমার গণহত্যার এই অভিযোগ অস্বীকার করেছে। দেশটির দাবি, সন্ত্রাসীদের বিরুদ্ধে বৈধভাবে ওই অভিযান পরিচালনা করা হয়েছিল। এই রায়ের প্রভাব ভবিষ্যতে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে করা অন্য মামলাগুলোর ওপরও পড়তে পারে। এর মধ্যে রয়েছে গাজায় গণহত্যার অভিযোগে ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার করা মামলা। ইসরায়েল অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছে।

সূত্র: রয়টার্স

aliul / aliul

সিনেটের নিয়ন্ত্রণ নিলো ডেমোক্রেটিক পার্টি

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার ৬ দিন পর স্পেনের পরিবহনমন্ত্রীর পদত্যাগ

ইরানে আপাতত হামলার পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের: ট্রাম্প

মিয়ানমারের বিরুদ্ধে ১৯ নভেম্বর রায় দেবে আন্তর্জাতিক আদালত

ইসরায়েলকে সামরিক অর্থ সহায়তা বন্ধ করে দেওয়া হবে, বললেন ট্রাম্প

কয়েক হাজার ইনজেকশনসহ বাংলাদেশ থেকে থাইল্যান্ড যাওয়া যাত্রী আটক

যুক্তরাষ্ট্রের নির্বাচনে অন্যতম আলোচিত আব্দুল এল সায়েদ, জিতবেন তিনি?

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কারা নির্বাচিত হবেন, এর গুরুত্ব কী?

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ভোটগ্রহণ শুরু

ওমান উপকূলে জাহাজে হামলায় ভারতীয় নাবিক নিহত

মার্কিন নির্বাচন: বাংলাদেশ সময় অনুযায়ী কখন শুরু, ফল জানা যাবে কখন?

থাইল্যান্ডে ইসরায়েলবিরোধী বিক্ষোভ, পর্যটকদের ভিসার মেয়াদ কমানোর দাবি

ডেমোক্রেটরা মধ্যবর্তী নির্বাচনে জিতলে কী করবেন, জানালেন ট্রাম্প