বাহরাইনে হেলিকপ্টার ঘাঁটিতে বিপ্লবী গার্ডের হামলা
বাহরাইনের আল-রিফার হেলিকপ্টার ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। রোববার (১৫ নভেম্বর) সকালে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুইবার সম্ভাব্য হামলার সতর্কতা জারি করে।
এর কিছুক্ষণ বিপ্লবী গার্ড এক বিবৃতিতে বলেছে, আল-রিফার হেলিকপ্টার ঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের একটি আকাশ প্রতিরক্ষা রাডার লক্ষ্য করে হামলা হয়েছে। এতে ব্যবহার করা হয়েছে ছয়টি ড্রোন।
তারা বলেছে, যুক্তরাষ্ট্র ইরানের ওপর যে হামলা চালিয়েছে, এটি তার দ্বিতীয় দফার জবাব। এরআগে দুদিন আগে মার্কিনিদের একটি রাডার লক্ষ্য করে হামলা করেছিল ইরান। ওইদিন রাতে দেশটির হরমুজগান প্রদেশের সিরিকের একটি টেলিকমিউনিকেশন টাওয়ার লক্ষ্য করে হামলা চালিয়েছিল মার্কিন সেনারা।
বিপ্লবী গার্ড বলেছে, তাদের অ্যারোস্পেস ফোর্সের চালানো দ্বিতীয় দফার হামলা সফলভাবে তার লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।
যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত এ নিয়ে কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল।
ইরানের সেনাবাহিনীর চৌকস এ ইউনিট আরও বলেছে, হরমুজ প্রণালি বন্ধ আছে। আর যুক্তরাষ্ট্র যদি পরবর্তীতে আর কোনো হামলা চালায় তাহলে কঠোর জবাব দেওয়া হবে।
অভিযোগ করে বিপ্লবী গার্ড বলেছে, জাহাজকে সুরক্ষা দেওয়ার কথা বলে যুক্তরাষ্ট্র হরমুজ দিয়ে তেল চোরাচালানের চেষ্টা করছে। আর নিজেদের ব্যর্থতা ঢাকতে ইরানে হামলা চালাচ্ছে।
এছাড়া মার্কিনিদের একটি ড্রোন ভূপাতিত ও বাহরাইনে আগেরবারের হামলার চেয়ে এবারের হামলায় বেশি ড্রোন ব্যবহার করা হয়েছে বলেও জানিয়েছে বিপ্লবী গার্ড।
গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পরপর ইরান হরমুজ বন্ধ করে দেয়। এখন যুক্তরাষ্ট্র এই প্রণালি খোলার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে।
সূত্র: ইরান ইন্টারন্যাশনাল
aliul / aliul
ইরানে বাস উল্টে গ্যাস পরিশোধনাগারের ১২ কর্মী নিহত
যুক্তরাষ্ট্রে রানওয়েতে এক বিমানের সঙ্গে আরেক বিমানের ধাক্কা
ইরানের কাছে এখনো দেড় থেকে আড়াই হাজার মিসাইল আছে
বাহরাইনে হেলিকপ্টার ঘাঁটিতে বিপ্লবী গার্ডের হামলা
দুই নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি
বাহরাইনে সম্ভাব্য হামলার সতর্কতা জারি
নেতানিয়াহুর ঐক্য সরকার গঠনের আহ্বান ‘ধাপ্পাবাজি’, বললেন আইজেনকোট
মিয়ানমারে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ১২
মানবপাচার : হাঙ্গেরির সাবেক প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের ভাই আটক
আসামে ট্রাক-মিনিবাস মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ২৬ জন
৪ ঘণ্টা পর ফ্লাইট চলাচল স্বাভাবিক হলো যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে
হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান