থাইল্যান্ডের
ফুকেটে অগ্নিকাণ্ডে নিহত ১১, আহত ১৬
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় পর্যটন দ্বীপ ফুকেটে অগ্নিকাণ্ডে ১১ জন নিহত ও আরও ১৬ জন আহত হয়েছেন।
সোমবার ভোররাতে এ ঘটনা ঘটেছে বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে পুলিশ।
যানবাহন ভাড়া দেয় এমন একটি ব্যবস্থা প্রতিষ্ঠান থাকা এক ভবনে প্রথমে আগুন লাগে। তারপর আগুন আশপাশের বেশ কয়েকটি ভবনে ছড়িয়ে পড়ে।
থাই কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় ভোররাত ৩টা ১৭ মিনিটে আগুনের সূত্রপাত হয়। দমকল কর্মীরা প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
পুলিশ জানিয়েছে, হতাহতদের মধ্যে কোনো পর্যটক নেই। আহতদের মধ্যে ১৫ জন থাই নাগরিক আর একজন মিয়ানমারের।
আগুন লাগার কারণ জানা যায়নি। কারণ বের করতে তদন্ত শুরু করা হয়েছে।
ফুকেট দ্বীপের পশ্চিম উপকূলের পাটং সৈকতের কাছে একটি শহর এলাকায় ঘটনাটি ঘটেছে। এ ঘটনার চার মাস আগে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বারে আগুন লেগে অন্তত ২৭ জন নিহত হয়েছিল।
aliul / aliul
‘বিশ্ব শান্তি’ নিয়ে ত্রিপাক্ষিক বৈঠকে বসছেন শি, ট্রাম্প ও পুতিন: বেইজিং
ভারতে আটক-দেশত্যাগে বাধ্য হচ্ছেন মুসলিমরা
ইয়েমেনের সরকারি বাহিনীর ৬০০ যোদ্ধাকে মুক্তি দিলো হুথিরা
পূজার আগে প্রসাদ খাওয়ায় মেয়েকে মেরে ফেললেন মা
ট্রাম্পের ওপর ইরানের ড্রোন হামলা ঠেকাতে ভালোভাবে প্রস্তুত যুক্তরাষ্ট্র
‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে আন্তর্জাতিক আইন প্রণয়নের উদ্যোগ জাতিসংঘে
ফুকেটে অগ্নিকাণ্ডে নিহত ১১, আহত ১৬
মধ্যপ্রাচ্যে এলো যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী
৭০ কিশোরীকে শ্লীলতাহানি, যুক্তরাজ্যে ভারতীয় শিক্ষার্থীর ৩০ বছরের সাজা
ইরানে বাস উল্টে গ্যাস পরিশোধনাগারের ১২ কর্মী নিহত
যুক্তরাষ্ট্রে রানওয়েতে এক বিমানের সঙ্গে আরেক বিমানের ধাক্কা
ইরানের কাছে এখনো দেড় থেকে আড়াই হাজার মিসাইল আছে