ইয়েমেনের সরকারি বাহিনীর ৬০০ যোদ্ধাকে মুক্তি দিলো হুথিরা
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সরকারি বাহিনীর ৬০০ যোদ্ধাকে মুক্তি দিয়েছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। গতকাল রোববার (১৫ নভেম্বর) তাদের রাজধানী সানায় এক অনুষ্ঠানের মাধ্যমে মুক্তি দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছে ইন্টারন্যাশনাল কমিটি ফর রেডক্রস।
সংবাদমাধ্যম দ্য নিউ আরব জানিয়েছে, গত জুলাইয়ে নতুন করে সংঘাত শুরুর পর সরকারি বাহিনীর এসব যোদ্ধাকে আটক করা হয়।
হুথিরা ৬০০ সরকারি সেনাকে কোনো বিনিময় ছাড়া মুক্তি দিয়েছে।
সানার বন্দি বিষয়ক কমিশনের চেয়ারম্যান আব্দেলকাদের আল-মুর্তাদা বলেছেন, “কোনো বিনিময় ছাড়া এটিই সবচেয়ে বেশি বন্দিকে মুক্তি দেওয়ার ইতিহাস।”
তিনি জানিয়েছেন, এর আগে আরও ২ হাজার ৬১২ জন বন্দিকে মানবতার দিক বিবেচনা করে মুক্তি দিয়েছেন। কিন্তু তাদের যোদ্ধাদের ইয়েমেন সরকার মুক্তি দেয়নি।
এছাড়া তিনি অভিযোগ করেছেন, সৌদি আরব ও যুক্তরাষ্ট্র মিলে বন্দি মুক্তিতে বাধা দেওয়ার চেষ্টা করে আসছে।
রেডক্রসের সদস্যরা ৬০০ বন্দির সবার সঙ্গে কথা বলেন এবং তাদের স্বাস্থ্য পরীক্ষা করেন।
২০১৪ সালে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয়। ওই বছর রাজধানী সানাসহ দেশটির বৃহৎ অংশ দখল করে নেয় হুথি বিদ্রোহীরা। পরে ২০১৫ সালে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট এতে হস্তক্ষেপ করে। টানা সাত বছর বিমান হামলা চালিয়েও হুথিদের পরাস্ত করতে না পেরে ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় সৌদি ও হুথিদের মধ্যে যুদ্ধবিরতি হয়।
তবে চলতি বছলের জুলাইয়ে এটি ভেঙে যায়। এখন ইয়েমেনে নতুন করে আবারও গৃহযুদ্ধের শঙ্কা তৈরি হয়েছে।
সূত্র: দ্য নিউ আরব
aliul / aliul
‘বিশ্ব শান্তি’ নিয়ে ত্রিপাক্ষিক বৈঠকে বসছেন শি, ট্রাম্প ও পুতিন: বেইজিং
ভারতে আটক-দেশত্যাগে বাধ্য হচ্ছেন মুসলিমরা
ইয়েমেনের সরকারি বাহিনীর ৬০০ যোদ্ধাকে মুক্তি দিলো হুথিরা
পূজার আগে প্রসাদ খাওয়ায় মেয়েকে মেরে ফেললেন মা
ট্রাম্পের ওপর ইরানের ড্রোন হামলা ঠেকাতে ভালোভাবে প্রস্তুত যুক্তরাষ্ট্র
‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে আন্তর্জাতিক আইন প্রণয়নের উদ্যোগ জাতিসংঘে
ফুকেটে অগ্নিকাণ্ডে নিহত ১১, আহত ১৬
মধ্যপ্রাচ্যে এলো যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী
৭০ কিশোরীকে শ্লীলতাহানি, যুক্তরাজ্যে ভারতীয় শিক্ষার্থীর ৩০ বছরের সাজা
ইরানে বাস উল্টে গ্যাস পরিশোধনাগারের ১২ কর্মী নিহত
যুক্তরাষ্ট্রে রানওয়েতে এক বিমানের সঙ্গে আরেক বিমানের ধাক্কা
ইরানের কাছে এখনো দেড় থেকে আড়াই হাজার মিসাইল আছে