ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

‘বিশ্ব শান্তি’ নিয়ে ত্রিপাক্ষিক বৈঠকে বসছেন শি, ট্রাম্প ও পুতিন: বেইজিং


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬-১১-২০২৬ বিকাল ৬:৫

বৈশ্বিক শান্তি নিয়ে আলোচনা করতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রথমবারের মতো ত্রিপাক্ষিক এক বৈঠকে বসছেন। চলতি সপ্তাহে চীনের শেনজেন শহরে এই তিন বিশ্বনেতা বৈঠকে বসবেন বলে সোমবার বেইজিং জানিয়েছে।

বেইজিং এই বৈঠকের তথ্য নিশ্চিত করার কয়েক ঘণ্টা পর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এক সংবাদ ব্রিফিংয়ে বলেছেন, এই তিন নেতা বিশ্ব শান্তি রক্ষা এবং বড় শক্তিগুলোর পারস্পরিক সম্পর্কে কৌশলগত স্থিতিশীলতার বিষয়ে মতবিনিময় করবেন।

তিনি বলেন, এই তিন বিশ্বনেতার বৈঠকটি যুগান্তকারী তাৎপর্য বহন করবে।

চীনের দক্ষিণাঞ্চলীয় শেনজেন শহরে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশনের (এপেক) শীর্ষ সম্মেলনের ফাঁকে আগামী বৃহস্পতিবার এই ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে, এই ত্রিপাক্ষিক বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে ক্রেমলিন এবং হোয়াইট হাউস।

মার্কিন কর্মকর্তারা বলেছেন, ট্রাম্প পারমাণবিক অস্ত্রভাণ্ডার হ্রাস করার বিষয়ে কথা বলতে চান। তিনি ইরানে চলা তার যুদ্ধের প্রসঙ্গও আলোচনায় তুলবেন। তবে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ নিয়ে তার আলোচনা করার কোনো সম্ভাবনা নেই।

জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টেইনমায়ার বলেছেন, সাম্প্রতিক এক বৈঠকে ইউক্রেন প্রসঙ্গ যখন উঠে আসে, তখন শি জিনপিং বিরক্তি প্রকাশ করেছিলেন।

তিনি বলেন, বৈঠকে শি জিনপিং রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে ইউরোপীয় সংঘাত বলে উল্লেখ করেন। যে কারণে আলোচনার টেবিলে ইউরোপীয়দেরও উপস্থিত থাকতে হবে বলে মন্তব্য করেন তিনি।

বেইজিং নিজের পারমাণবিক অস্ত্রভাণ্ডার নিয়ে আলোচনায় সম্মত হওয়ার আগে যুক্তরাষ্ট্র এবং রাশিয়াকে তাদের নিজেদের বিশাল পারমাণবিক অস্ত্রভাণ্ডার কমাতে হবে বলে পারমাণবিক নিরস্ত্রীকরণ বিষয়ে চীন দীর্ঘদিন ধরে অবস্থান বজায় রেখে চলেছে। 

সূত্র: এএফপি।

aliul / aliul

‘বিশ্ব শান্তি’ নিয়ে ত্রিপাক্ষিক বৈঠকে বসছেন শি, ট্রাম্প ও পুতিন: বেইজিং

ভারতে আটক-দেশত্যাগে বাধ্য হচ্ছেন মুসলিমরা

ইয়েমেনের সরকারি বাহিনীর ৬০০ যোদ্ধাকে মুক্তি দিলো হুথিরা

পূজার আগে প্রসাদ খাওয়ায় মেয়েকে মেরে ফেললেন মা

ট্রাম্পের ওপর ইরানের ড্রোন হামলা ঠেকাতে ভালোভাবে প্রস্তুত যুক্তরাষ্ট্র

‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে আন্তর্জাতিক আইন প্রণয়নের উদ্যোগ জাতিসংঘে

ফুকেটে অগ্নিকাণ্ডে নিহত ১১, আহত ১৬

মধ্যপ্রাচ্যে এলো যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী

৭০ কিশোরীকে শ্লীলতাহানি, যুক্তরাজ্যে ভারতীয় শিক্ষার্থীর ৩০ বছরের সাজা

ইরানে বাস উল্টে গ্যাস পরিশোধনাগারের ১২ কর্মী নিহত

যুক্তরাষ্ট্রে রানওয়েতে এক বিমানের সঙ্গে আরেক বিমানের ধাক্কা

ইরানের কাছে এখনো দেড় থেকে আড়াই হাজার মিসাইল আছে

বাহরাইনে হেলিকপ্টার ঘাঁটিতে বিপ্লবী গার্ডের হামলা