যুক্তরাষ্ট্রে রানওয়েতে এক বিমানের সঙ্গে আরেক বিমানের ধাক্কা
যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে এক বিমানের সঙ্গে আরেক বিমানের ধাক্কা লেগেছে। স্থানীয় সময় শনিবার (১৪ নভেম্বর) রাত ৯টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। দুটি বিমানের একটি কোপা এয়ারলাইন্সের; আরেকটি ইউপিএস এয়ারলাইন্সের।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিমান চলাচল প্রশাসন এ নিয়ে বলেছে, “কোপা এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ বিমানটির ডানার উপরের অংশের সঙ্গে ইউপিএস বোয়িং ৭৬৭ এর নাকে ধাক্কা লাগে। দুটি বিমানই পার্কিং করছিল।”
এ ঘটনায় দুজন আহত হয়েছেন বলে জানিয়েছেন বিমানবন্দরটির যোগাযোগ পরিচালক ক্রেগ চিন।
কোপা এয়ারলাইন্সের এক যাত্রী দুর্ঘটনা নিয়ে সংবাদমাধ্যম সিএনএনকে বলেছেন, “অবতরণের পর সাধারণ গতিতে আমাদের বিমান পার্কিং করছিল। ওই সময় আমি একটি বিকট শব্দ আমার কাছে আসার (অন্য বিমানের শব্দ) বিষয়টি টের পাই। এরপর মানুষ আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করেন। এর পরই অন্য বিমানটি আমাদের বিমানকে ধাক্কা দেয়।”
“ভেতর আমরা যারা ছিলাম তারা হঠাৎ করে বিমানের তীব্র ঝাঁকুনি অনুভব করি। প্রথমে কিছু যাত্রী ভয় পাওয়া শুরু করেন। তবে কোপা এয়ারলাইন্সের ক্রুরা দ্রুত সময়ের মধ্যে সবাইকে শান্ত করে আসনে বসান।”
মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা জানিয়েছেন, ইউপিএস এয়ারলাইন্সের বিমানটিকে কোপা এয়ারলাইন্সের বিমানকে যেতে দিতে বলা হয়েছিল। তবে কেন ওই বিমানের পাইলট অন্য বিমানের সঙ্গে ধাক্কা দিলেন সেটি তদন্ত করা হচ্ছে।
সূত্র: সিএনএন
aliul / aliul
ইরানে বাস উল্টে গ্যাস পরিশোধনাগারের ১২ কর্মী নিহত
যুক্তরাষ্ট্রে রানওয়েতে এক বিমানের সঙ্গে আরেক বিমানের ধাক্কা
ইরানের কাছে এখনো দেড় থেকে আড়াই হাজার মিসাইল আছে
বাহরাইনে হেলিকপ্টার ঘাঁটিতে বিপ্লবী গার্ডের হামলা
দুই নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি
বাহরাইনে সম্ভাব্য হামলার সতর্কতা জারি
নেতানিয়াহুর ঐক্য সরকার গঠনের আহ্বান ‘ধাপ্পাবাজি’, বললেন আইজেনকোট
মিয়ানমারে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ১২
মানবপাচার : হাঙ্গেরির সাবেক প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের ভাই আটক
আসামে ট্রাক-মিনিবাস মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ২৬ জন
৪ ঘণ্টা পর ফ্লাইট চলাচল স্বাভাবিক হলো যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে
হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান