ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

ইরানের কাছে এখনো দেড় থেকে আড়াই হাজার মিসাইল আছে


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫-১১-২০২৬ দুপুর ১২:১৪

দীর্ঘ যুদ্ধের পরও ইরানের কাছে এখনো দেড় থেকে আড়াই হাজার মিসাইল আছে বলে ধারণা যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা রোববার (১৫ নভেম্বর) সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নালকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, ইরানের অস্ত্রভাণ্ডারের ওপর নজরদারি চালানো কঠিন। তবে তা সত্ত্বেও তাদের ধারণা তেহরানের কাছে এখনো বিপুল মিসাইল রয়েছে।

এই কর্মকর্তা জানিয়েছেন, ইরানের কাছে এখনো এত মিসাইল থাকায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিদ্ধান্ত নিতে পারছেন না দেশটিতে নতুন করে আবারও হামলা চালাবেন নাকি চালাবেন না।

তাদের মতে, ইরানিদের কাছে দেড় হাজারের বেশি শুধুমাত্র ব্যালিস্টিক মিসাইলই আছে।

অপর এক ইসরায়েলি কর্মকর্তা জার্নালকে বলেছেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার কারণে ইরানের মিসাইল উৎপাদন বাধাগ্রস্ত হয়েছে। তবে পরবর্তী যুদ্ধের জন্য ইরান প্রস্তুতি নিচ্ছে।

তিনি বলেছেন, “তারা পুনর্গঠিত হচ্ছে, পুনরায় অস্ত্রেসজ্জিত হচ্ছে।”

গত সপ্তাহে ইরান নতুন আরেকটি মিসাইল সিটি উন্মোচন করে। ওই সময় মার্কিন কর্মকর্তারা সংবাদমাধ্যম ব্লুমবার্গকে জানান, ইরানের বেশিরভাগ মিসাইল সক্ষমতা ধ্বংস হয়ে গেছে। তবুও তাদের কাছে ১ হাজার ৭০০টি ব্যালিস্টিক মিসাইল অবশিষ্ট আছে। এছাড়া প্রতি মাসে ইরান নতুন করে আরও ৫০টি করে মিসাইল তৈরি করছে বলেও জানান তিনি।

এদিকে বার্তাসংস্থা রয়টার্স গতকাল জানায়, ট্রাম্প তার উপদেষ্টাদের বলেছেন, ইরান যদি কোনো উস্কানি না দেয় তাহলে তিনি নতুন করে আর হামলা চালাবেন না। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নতুন হামলার জন্য চাপ দিচ্ছেন।

সূত্র: ওয়ালস্ট্রিট জার্নাল

aliul / aliul

ইরানে বাস উল্টে গ্যাস পরিশোধনাগারের ১২ কর্মী নিহত

যুক্তরাষ্ট্রে রানওয়েতে এক বিমানের সঙ্গে আরেক বিমানের ধাক্কা

ইরানের কাছে এখনো দেড় থেকে আড়াই হাজার মিসাইল আছে

বাহরাইনে হেলিকপ্টার ঘাঁটিতে বিপ্লবী গার্ডের হামলা

দুই নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি

বাহরাইনে সম্ভাব্য হামলার সতর্কতা জারি

নেতানিয়াহুর ঐক্য সরকার গঠনের আহ্বান ‘ধাপ্পাবাজি’, বললেন আইজেনকোট

মিয়ানমারে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ১২

মানবপাচার : হাঙ্গেরির সাবেক প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের ভাই আটক

আসামে ট্রাক-মিনিবাস মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ২৬ জন

৪ ঘণ্টা পর ফ্লাইট চলাচল স্বাভাবিক হলো যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে

হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান

কোরআনে হাত রেখে শপথ নেবেন আব্দুল এল-সায়েদ