ইউরোপীয় কূটনীতিকদের ওপর ইসরায়েলি হামলা
ফিলিস্তিনের পশ্চিম তীরের খ্রিস্টান অধ্যুষিত তাইবেহ গ্রামে সফররত ইউরোপীয় কূটনীতিকদের একটি দলের ওপর হামলার অভিযোগ উঠেছে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে। মুখোশ পরা একদল বসতি স্থাপনকারী এই হামলা চালায় বলে প্রতিবেদনে বলা হয়েছে।
ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে ইউরোপের কয়েকটি দেশ।
রোববার (১৮ অক্টোবর) প্রকাশিত সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সফরকারী দলের সদস্যদের মধ্যে ফ্রান্স, বেলজিয়াম ও পোল্যান্ডের কূটনীতিকেরা ছিলেন।
ঘটনাটির নিন্দা জানিয়েছেন বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রেভো এবং ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো।
তারা হামলার সঙ্গে জড়িত বসতি স্থাপনকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে ইসরায়েল সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ও ঘটনাটিকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছে এবং ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে জরুরি ব্যাখ্যা চেয়েছে।
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার ও প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ এ হামলাকে ন্যক্কারজনক বলে নিন্দা জানিয়েছেন। তারা ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন। তবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার পক্ষে যথাযথ প্রমাণ চেয়ে বক্তব্য দিয়েছেন। এতে ঘটনাটির গুরুত্ব খাটো করে দেখার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে।
এর আগের দিন পশ্চিম তীরে জলপাই সংগ্রহের সময় বসতি স্থাপনকারীদের হামলার শিকার হন ওয়াশিংটন পোস্টের প্রবীণ সাংবাদিক হেইডি লেভিন। হামলায় আহত হওয়ার পর তাকে হাসপাতালে অস্ত্রোপচার করাতে হয়।
ফিলিস্তিনের উপ-রাষ্ট্রপতি হুসেইন আল-শেখ এসব ঘটনাকে ফিলিস্তিনিদের ওপর প্রতিদিনের সহিংসতার একটি উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন। তিনি ফিলিস্তিনিদের সুরক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ চেয়েছেন।
পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগের মধ্যেই কূটনীতিকদের ওপর এই হামলার অভিযোগ সামনে এল। ইউরোপীয় দেশগুলোর প্রতিক্রিয়ায় এখন ইসরায়েলি কর্তৃপক্ষ কী পদক্ষেপ নেয়, সেদিকে নজর থাকবে।
তথ্যসূত্র: সিএনএন।
Aminur / Aminur
বিয়ের আশায় সব সম্পদ বিক্রি করে গিয়ে দেখেন প্রেমিকা ‘এআই’
ককরোচদের ঠেকাতে ভারতে আত্মপ্রকাশ করল ‘লাল হিট জনতা পার্টি’
ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী কে এই মেহরদাদ আখলাঘি
হুথিদের ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের পতনে সৌদিতে ৬ জন আহত
ইউরোপীয় কূটনীতিকদের ওপর ইসরায়েলি হামলা
ফ্রান্সে বিক্ষোভ ঘিরে সহিংসতা, গ্রেপ্তার ১৮০০
ফ্রান্সে ‘ইয়েলো ভেস্ট’ বিক্ষোভে সহিংসতা, গ্রেপ্তার ১৮০০ ছাড়াল
সৌদিতে হুথিদের হামলা, রিয়াদের ৯৯তলা বিশিষ্ট কিংডম সেন্টার বন্ধ ঘোষণা
‘মার্কিন নৌবাহিনী না থাকলে জ্বালানি তেলের দাম তিন গুণ হতো’
কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন
আত্মসমর্পণ করা ইয়েমেনি বাহিনীর ১৫৯ সদস্যকে মুক্তি দিলো হুথিরা
কলকাতায় পূজার প্যান্ডেলে যেভাবে ঘটল ভয়াবহ পদদলনের ঘটনা