ঢাকা রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

বন্যা মোকাবেলায় পানি সম্পদ মন্ত্রণালয়ে জরুরী সভা

বন্যাদূর্গত জনগণের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে হবে, কর্তব্যে অবহেলায় চরম ব্যবস্থা - পানি সম্পদ সচিব নাজমুল আহসান


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২২-৮-২০২৪ বিকাল ৬:২৬

পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান বলেছেন, আকস্মিক বন্যায় বিপদগ্রস্ত জনগণকে সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে। আশ্রয় শিবিরে প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করতে হবে। তিনি সতর্ক করে বলেন, বন্যায় মানুষের দুর্ভোগ প্রশমনে কোনো অবহেলা প্রদর্শিত হলে বা কোনো কর্মকর্তার বিষয়ে অভিযোগ হলে তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি এসময় শিক্ষার্থী, সেনাবাহিনী, স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করার জন্য পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীন দপ্তর সমূহের কর্মকর্তাদের প্রতি নির্দেশনা প্রদান করেন।

বৃহস্পতিবার পানি সম্পদ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বন্যা মোকাবেলায় জরুরী প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্যে পানি সম্পদ সচিব এ-সব কথা বলেন। পানি সম্পদ সচিব বলেন, বন্যাদূর্গত জনগণকে উদ্ধারে পর্যাপ্ত নৌযানের ব্যবস্থা গ্রহণ করতে হবে, প্রয়োজনে নৌযান ভাড়া করতে হবে। তারুণ্যের শক্তি কাজে লাগাতে হবে। স্থানীয় পর্যায়ের মানুষের পরামর্শ মতো সার্বক্ষণিকভাবে কাজ করতে হবে। তিনি মাঠ পর্যায়ের বন্যা কবলিত এলাকার নির্বাহী প্রকৌশলীবৃন্দের কাছে সার্বিক বন্যা পরিস্থিতির খোঁজ খবর নেন এবং সকলকে বন্যা মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

সভায় পানিসম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও বন্যা কবলিত এলাকার কর্মকর্তাগণ ভার্চ্যুয়ালি সংযুক্ত ছিলেন।

Sunny / Sunny

শারীরিক অবস্থার উন্নতি, আগের চেয়ে সুস্থ ভূমিমন্ত্রী

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, নতুন রোগী ১০৬৫

রাষ্ট্রদূতকে ফি‌রিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত সিদ্ধান্ত

মাদরাসায় বলাৎকার বন্ধে সরকার কঠোর অবস্থানে: ধর্মমন্ত্রী

আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাট

জেলেদের জীবিকা সমৃদ্ধ হবে ‎দেশের ২৯টি বাঁওড়ের উন্নয়নে ‎৪৭ কোটি টাকার প্রকল্প

সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর

প্রধানমন্ত্রীর সফরের আগে ঢাকায় ফেরানো হলো জাপানের রাষ্ট্রদূতকে

নভেম্বরের শুরুতেই ৩ দিনের ছুটি, বন্ধ থাকছে শিক্ষাপ্রতিষ্ঠান

ঢাকা-দাম্মাম ফ্লাইট চলাচল শুরু

আজ খুলনা-বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান

খাদ্য ব্যবসায় নিবন্ধন ও লাইসেন্স গ্রহণ বাধ্যতামূলক: কার্যকর হচ্ছে ১ নভেম্বর থেকে