ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

পবনদীপকে ৭০ লাখ টাকার গাড়ি উপহার দিয়েছেন অরুণিতা!


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৪-৮-২০২১ বিকাল ৭:৫৫

এবারের ‘ইন্ডিয়ান আইডল’ বিজয়ী হয়েছেন পবনদীপ রাজন। দ্বিতীয় হয়েছেন তার বিশেষ বন্ধু হিসেবে পরিচিত বনগাঁর মেয়ে অরুণিতা কাঞ্জিলাল। দুজনের মধ্যে প্রেমের গুঞ্জনও বেশ পুরনো। দুজনকে নিয়ে নেট মাধ্যমে চর্চাও হচ্ছে অনেক। বিশেষ করে প্রতিযেগিতার পর থেকে আলোচনায় আসতে থাকে দুজন মুম্বাইতে একসঙ্গে থাকবেন, কেদারনাথ ঘুরতে যাবেন। এক সাক্ষাৎকারে এই দুটি কথা সত্য বলেও স্বীকার করেন পবনদীপ।

এবার তাদের নিয়ে নতুন গুঞ্জন বলিউড পাড়ায়। শোনা যাচ্ছে ‘প্রেমিক’ পবনদীপের বিজয়ে খুশি হয়ে তাকে একটি গাড়ি (Audi Q7) উপহার দিয়েছেন অরুণিতা কাঞ্জিলাল। আর তা শুনেই চমকে উঠেছেন নেট-নাগরিকরা। কারণ, বর্তমানে এই গাড়িটির বাজার মূল্য প্রায় ৬৯ লাখ টাকা। এত দামি উপহার কীভাবে দিলেন অরুণিতা, সেটা নিয়েও হচ্ছে নানান কথা।

যদিও এ নিয়ে অরুণিতা-পবনদীপ কেউ আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি। তবে শোনা যাচ্ছে ‘ইন্ডিয়ান আইডল’ জেতার কারণে বন্ধুদের কাছ থেকে আরো বেশকিছু দামি উপহার পেয়েছেন পবন। সাইলি কাম্বলে দিয়েছেন ৭২ হাজার টাকার সোনার চেন, মহম্মদ দানিশ দিয়েছেন ১৪ লাখ টাকার গিটার, শন্মুখপ্রিয়া দিয়েছেন ১.৩ লাখ টাকার মণীশ মালহোত্রার ডিজাইন করা স্যুট। তবে অরুণিতার গাড়ি উপহার দেয়ার বিষয়টি সত্য না-কি শুধুই গুঞ্জন তা সময়ই বলে দেবে।

জামান / জামান

সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা

এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি

১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি

‘সমাজকে আনন্দ দিতে এসেছি’

হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে

ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী

দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী

৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক

প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর

ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি

তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ