রবিবার থেকে চলবে মেট্রো রেল
নিয়মিত শিডিউলে আগামী রবিবার (২৫ আগস্ট) থেকে চলবে মেট্রো রেল। গতকাল বৃহস্পতিবার ও আজ শুক্রবার পরীক্ষামূলকভাবে মেট্রো রেল চালানো হয়েছে। এতে লাইনে কোনো সমস্যা বা ত্রুটি ধরা পড়েনি। ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) অতিরিক্ত প্রকল্প পরিচালক (ইলেকট্রিক্যাল, সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড ট্র্যাক) মো. জাকারিয়া সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
মেট্রো রেল কর্তৃপক্ষের একটি সূত্র জানিয়েছে, দুই দিন পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে। এতে কোনো ত্রুটি ধরা পড়েনি। আগামীকাল শনিবার চূড়ান্ত ট্রায়াল দেওয়া হবে। আশা করা যায় আর কোনো ত্রুটি ধরা পড়বে না।
সব কিছু ঠিকঠাক থাকলে আগামী রবিবার থেকেই মেট্রো রেল নিয়মিত চলবে। জানা যায়, কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই মিরপুর-১০ নম্বর গোলচত্বরে পুলিশ বক্সে অগ্নিসংযোগ করা হয়। ওই দিন বিকেল ৫টায় মেট্রো রেলের চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এর পরদিন মিরপুর–১০ ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুর করা হয়।
এতে প্রাথমিকভাবে ৩০০ কোটি টাকা ক্ষয়ক্ষতির কথা বলা হলেও অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ক্ষয়ক্ষতির পরিমাণ ৫০ কোটিরও কম বলা হচ্ছে।
দায়িত্ব নেওয়ার পরেই মেট্রো রেল চালু করার বিষয়ে মত দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। দুই দফায় মেট্রো রেল চালু করার বিষয়ে ডিএমটিসিএল কর্মকর্তারা সায় দিলেও কিছু দাবিদাওয়া নিয়ে আন্দোলনে নামেন সাধারণ কর্মচারীরা। কর্তৃপক্ষ দাবি মেনে নেওয়ায় ডিএমটিসিএলের কর্মীরা গত মঙ্গলবার থেকে কাজে ফিরেছেন।
তবে আগামী রবিবার থেকে মেট্রো রেল চালু হলেও মেরামত ও সংস্কারের প্রয়োজনীয়তা থাকায় আপাতত কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশনের কার্যক্রম বন্ধ থাকবে।
এমএসএম / এমএসএম
ব্যবসা-বাণিজ্য আরও সহজ ও কার্যকর করতে প্রশাসনিক জটিলতা কমানোর নির্দেশ
স্তন ক্যানসার প্রতিরোধে সচেতনতাই মুখ্য : চসিক মেয়র
৪ হাজার ৫৯২ জনবল নিয়ে যাত্রা শুরু সাইবার পুলিশ ইউনিটের
১৫ বছরের জন্য এনসিটি ইজারার সিদ্ধান্তে বন্দর রক্ষা কমিটির তীব্র ক্ষোভ
‘মেয়েদের বিয়ের বয়স কমানোর দাবি বাল্যবিয়েকে উৎসাহিত করবে’
সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, হত্যা ৫২ জন
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বাংলাদেশ সফরে সেপা চুক্তি সই হবে
বাংলাদেশ-চীনের বন্ধুত্ব ভবিষ্যতে আরও গভীর হবে, আশা রাষ্ট্রপতির
ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার
শি জিনপিংকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান
রাজনীতিতে সংঘাতের সংস্কৃতি বন্ধ করে সমঝোতার পরিবেশ সৃষ্টি করতে হবে
ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু