ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

ঢাকা-সিলেট রুটে আজ থেকে চলবে ট্রেন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪-৮-২০২৪ দুপুর ১১:৪৮

দেড় দিন বন্ধ থাকার পর আজ থেকে ঢাকা-সিলেট রুটে ট্রেন চলবে। সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় এ ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। 
গতকাল শুক্রবার মধ্যরাতে বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ে পরিচালক (জনসংযোগ) মো. নাহিদ হাসান খাঁন। প্রায় দুই দিন বন্ধ থাকার পর আজ শনিবার থেকে এ পথের যাত্রীরা ট্রেনে ভ্রমণ করতে পারবেন।
নাহিদ হাসান বলেন, ঢাকা থেকে সিলেটের উদ্দেশে আজ শনিবার বেলা ১১টা ১৫ মিনিটে জয়ন্তিকা এক্সপ্রেস প্রথম ছেড়ে যাবে। এছাড়া কালনী এক্সপ্রেস (৭৭৩), উপবন এক্সপ্রেস (৭৩৯/৭৪০) এবং ১০ নম্বর সুরমা মেইল পরিচালনা করা হবে। রাত থেকেই ওই পথের ট্রেনগুলোর টিকিট অনলাইনে পাওয়া যাচ্ছে।
এর আগে গত ২১ আগস্ট অতিরিক্ত বৃষ্টিপাত ও খোয়াই নদীর পানি বৃদ্ধি পাওয়ায় এ রুটে ট্রেন চালাচল বন্ধ ঘোষণা করা হয়।

 

Aminur / Aminur

ব্যবসা-বাণিজ্য আরও সহজ ও কার্যকর করতে প্রশাসনিক জটিলতা কমানোর নির্দেশ

স্তন ক্যানসার প্রতিরোধে সচেতনতাই মুখ্য : চসিক মেয়র

৪ হাজার ৫৯২ জনবল নিয়ে যাত্রা শুরু সাইবার পুলিশ ইউনিটের

১৫ বছরের জন্য এনসিটি ইজারার সিদ্ধান্তে বন্দর রক্ষা কমিটির তীব্র ক্ষোভ

‘মেয়েদের বিয়ের বয়স কমানোর দাবি বাল্যবিয়েকে উৎসাহিত করবে’

সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, হত্যা ৫২ জন

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বাংলাদেশ সফরে সেপা চুক্তি সই হ‌বে

বাংলাদেশ-চীনের বন্ধুত্ব ভবিষ্যতে আরও গভীর হবে, আশা রাষ্ট্রপতির

ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার

শি জিনপিংকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান

রাজনীতিতে সংঘাতের সংস্কৃতি বন্ধ করে সমঝোতার পরিবেশ সৃষ্টি করতে হবে

ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু

ফেরদৌসী আহমেদের পদত্যাগ, সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা