বন্যাদূর্গত মানুষের পাশে কলাপাড়া বিএনপির ১৩ সদস্যের প্রতিনিধি দল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন'র নির্দেশনায় বন্যাদুর্গত এলাকার অসহায় মানুষের জন্য ত্রানসামগ্রী পৌঁছে দিলেন কলাপাড়া বিএনপি কর্মীরা। শুক্রবার এবং শনিবার ভয়াবহ বন্যাদুর্গত এলাকা ফেনী জেলার বিভিন্ন জায়গায় ঘুরে অসহায় এ সকল মানুষের কাছে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি পৌঁছে দেন কলাপাড়া বিএনপির ১৩ সদস্যের একটি দল। এ সময় তারা ফেনী জেলার দক্ষিন চারিপাড়া নূরানী মাদ্রাসা ও জামে মসজিদ, কুব্বত আহমেদ হাই স্কুল ও প্রাথমিক বিদ্যালয়, মহিপাল ফ্লাইওভার, এসএসকে রোড, লালপোল ও তাবিয়া মাদ্রাসা এলাকার দুর্গত মানুষের খোঁজ খবর ও ত্রান সামগ্রী প্রদান করেন। এ সময় তারা অসহায় মানুষকে চিড়া, মুড়ি, মিঠা, বিস্কুটসহ শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন।
কলাপাড়া পৌর যুবদলের আহবায়ক সদস্য মো.রিফাত হোসেন মুসা বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন'র নির্দেশনায় রিজার্ভ ট্রাকে খাদ্যসামগ্রী নিয়ে ১৩ জন বিএনপি কর্মী বন্যাদুর্গতদের পাশে আসতে পেরে নিজেদের গর্বিত মনে করছি। তিনি আরও বলেন, এখানে না আসলে বোঝা যাবেন মানুষ কত ভয়াবহ পরিস্থিতির মধ্যে আছে। যারা মানুষকে দান করতেন, তারাই আজ হাত পেতে খাদ্য সামগ্রী গ্রহণ করতে বাধ্য হচ্ছেন।
কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন জানান, একটি সৈরাচারি সরকারের পতনের মধ্যে দিয়ে নোবেল বিজয়ী ড.মো. ইউনুস'র নেতৃত্বে সরকার গঠনের পরপরই এই মারাত্মক বিপর্যয়ে দেশের ১১টি জেলার মানুষ চরম ক্ষতির সম্মুখীন। তিনি আরও জানান, এই পরিস্থিতিতে আমিসহ আমার দলের সর্বোচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের নির্দেশনা মোতাবেক ছাত্রদল, যুবদল এবং বিএনপির নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে। বিদ্যমান পরিস্থিতি সৃষ্টিতে ভারতের কঠোর সমালোচনা করেন তিনি।
এমএসএম / এমএসএম
ব্যবসা-বাণিজ্য আরও সহজ ও কার্যকর করতে প্রশাসনিক জটিলতা কমানোর নির্দেশ
স্তন ক্যানসার প্রতিরোধে সচেতনতাই মুখ্য : চসিক মেয়র
৪ হাজার ৫৯২ জনবল নিয়ে যাত্রা শুরু সাইবার পুলিশ ইউনিটের
১৫ বছরের জন্য এনসিটি ইজারার সিদ্ধান্তে বন্দর রক্ষা কমিটির তীব্র ক্ষোভ
‘মেয়েদের বিয়ের বয়স কমানোর দাবি বাল্যবিয়েকে উৎসাহিত করবে’
সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, হত্যা ৫২ জন
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বাংলাদেশ সফরে সেপা চুক্তি সই হবে
বাংলাদেশ-চীনের বন্ধুত্ব ভবিষ্যতে আরও গভীর হবে, আশা রাষ্ট্রপতির
ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার
শি জিনপিংকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান
রাজনীতিতে সংঘাতের সংস্কৃতি বন্ধ করে সমঝোতার পরিবেশ সৃষ্টি করতে হবে
ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু
ফেরদৌসী আহমেদের পদত্যাগ, সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা
Link Copied