গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, যানজট
গাজীপুরের শ্রীপুরে ঈদের বোনাস, বাৎসরিক লভ্যাংশের পার্সেন্টেজ বাড়ানো, জোর করে শ্রমিক ছাঁটাই, হাজিরা বোনাস বাড়ানো, ঈদ ছুটি বাড়ানোসহ বিভিন্ন দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।
শনিবার (২৪ আগস্ট) বিকেলে উপজেলার গিলারচালা এলাকায় প্যারামাউন্ট টেক্সটাইল মিলের শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত বিকেল ৪টায়ও আন্দোলন চলছিল। এতে মহাসড়কের কয়েক কিলোমিটার এলাকায় যানজট দেখা দিয়েছে।
আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, কারখানা কর্তৃপক্ষ কোনো প্রকার নোটিশ ছাড়াই শ্রমিকদের কাছ থেকে জোর করে রিজাইন লেটারে স্বাক্ষর নিয়ে ছাঁটাই করে। এছাড়া ঈদে মাত্র তিন দিনে ছুটি দেয়, বাৎসরিক লভ্যাংশের যে টাকা দেয় সেটা তুলনামুলক কম। আমরা বিষয়গুলো নিয়ে একাধিকবার কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেও তারা কোনো সমাধান দিতে পারেননি।
ঘটনার পরপরই শিল্পপুলিশ ঘটনাস্থলে থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে। তবে এ বিষয়ে তারা কোনো বক্তব্য দিতে রাজি হননি।
এমএসএম / এমএসএম
ব্যবসা-বাণিজ্য আরও সহজ ও কার্যকর করতে প্রশাসনিক জটিলতা কমানোর নির্দেশ
স্তন ক্যানসার প্রতিরোধে সচেতনতাই মুখ্য : চসিক মেয়র
৪ হাজার ৫৯২ জনবল নিয়ে যাত্রা শুরু সাইবার পুলিশ ইউনিটের
১৫ বছরের জন্য এনসিটি ইজারার সিদ্ধান্তে বন্দর রক্ষা কমিটির তীব্র ক্ষোভ
‘মেয়েদের বিয়ের বয়স কমানোর দাবি বাল্যবিয়েকে উৎসাহিত করবে’
সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, হত্যা ৫২ জন
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বাংলাদেশ সফরে সেপা চুক্তি সই হবে
বাংলাদেশ-চীনের বন্ধুত্ব ভবিষ্যতে আরও গভীর হবে, আশা রাষ্ট্রপতির
ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার
শি জিনপিংকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান
রাজনীতিতে সংঘাতের সংস্কৃতি বন্ধ করে সমঝোতার পরিবেশ সৃষ্টি করতে হবে
ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু