আফগানিস্তানে বিমান ছিনতাই নিয়ে মুখ খুলল ইউক্রেন
অবশেষে বিমান ছিনতাই হওয়ার খবর অস্বীকার করেছে ইউক্রেন।
মঙ্গলবার ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেগ নিকোলেঙ্কো বলেছেন, ‘আফগানিস্তান থেকে ইউক্রেনের একটি বিমান ছিনতাইয়ের পর তা ইরানে নিয়ে যাওয়া হয়েছে বলে যে খবর বেরিয়েছে তা সঠিক নয়। কারণ আফগানিস্তান থেকে ইউক্রেনের নাগরিকদের ফিরিয়ে আনতে যেসব বিমান কাবুলে পাঠানো হয়েছিল সেগুলো কিয়েভে ফিরে এসেছে। একটি বিমানও ক্ষতির শিকার হয়নি।’
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেছেন,ইউক্রেনের কোনো বিমান কাবুল বা অন্য কোথাও ছিনতাই হয়নি। গণমাধ্যমে এ সংক্রান্ত যে খবর প্রচার হচ্ছে তা ভিত্তিহীন।
এর আগে ইউক্রেনের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইয়েভগেনি ইয়েনিন দাবি করেছিলেন, একদল অজ্ঞাত পরিচয় ব্যক্তি আফগানিস্তান থেকে ইউক্রেনের একটি বিমান ছিনতাই করে ইরানে নিয়ে গেছে।
এই খবর প্রকাশিত হওয়ার পর ইরান বিমান ছিনতাই হওয়ার দাবি নাকচ করে জানায়, ইউক্রেনের একটি বিমান গতকাল কাবুল থেকে মাশহাদে অবতরণ করেছিল। মাশহাদ থেকে জ্বালানি নিয়ে বিমানটি কিয়েভে চলে গেছে। রাত ৯টা ৫০ মিনিটে ইউক্রেনের কিয়েভ বিমানবন্দরে বিমানটি অবতরণ করার প্রমাণও ইরানের কাছে রয়েছে। সূত্র- পার্স টুডে
প্রীতি / প্রীতি
ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের
বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড
ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত
ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল
সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন
ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র
ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের
হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর
পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক