ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

তিন দিনে ৪৪ ট্রাক ত্রাণ পাঠাল বৈষম্যবিরোধী আন্দোলন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫-৮-২০২৪ বিকাল ৫:৭

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যা কবলিত মানুষের জন্য গত তিনদিনে ৪৪ ট্রাক ত্রাণ ও ২০ হাজারের বেশি রিলিফ প্যাকেজ পাঠিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এর মধ্যে গতকাল শনিবার ১৯ ট্রাক ত্রাণ সামগ্রী ও ২০ হাজার রিলিফ প্যাকেজ বন্যা কবলিত এলাকায় পাঠানো হয়েছে।

রোববার (২৫ আগস্ট) বিকেল সোয়া ৩টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক মো. মহিউদ্দিন ও নাদিম শুভ এসব তথ্য জানান। ত্রাণ সামগ্রী ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজারসহ বিভিন্ন জায়গায় পাঠানো হয়।

জানা যায়, রিলিফ প্যাকেজগুলো টিএসসি থেকে ছোট-বড় ট্রাকে করে জাহাঙ্গীর গেট দিয়ে নৌবাহিনীর কাছে পৌঁছে দেওয়া হয়। সেখান থেকে নৌবাহিনী হেলিকপ্টারের মাধ্যমে দুর্গত এলাকায় পৌঁছে দেন।

সহ-সমন্বয়ক মো. মহিউদ্দিন বলেন, বড় একটি ট্রাক বা লরিতে ৭০০-৮০০ রিফিল প্যাকেট রাখা যায়। সে হিসেবে গতকাল ১৯ ট্রাক ত্রাণ দুর্গত এলাকায় গেছে বাকি আরও প্রায় ৪০ ট্রাক ত্রাণ নৌবাহিনীর মাধ্যমে পাঠানো হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দেশের প্রত্যন্ত অঞ্চল যেখানে ত্রাণ কম পৌঁছাচ্ছে সেদিকে ত্রাণ সামগ্রী পাঠানোর সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে।

এমএসএম / এমএসএম

ব্যবসা-বাণিজ্য আরও সহজ ও কার্যকর করতে প্রশাসনিক জটিলতা কমানোর নির্দেশ

স্তন ক্যানসার প্রতিরোধে সচেতনতাই মুখ্য : চসিক মেয়র

৪ হাজার ৫৯২ জনবল নিয়ে যাত্রা শুরু সাইবার পুলিশ ইউনিটের

১৫ বছরের জন্য এনসিটি ইজারার সিদ্ধান্তে বন্দর রক্ষা কমিটির তীব্র ক্ষোভ

‘মেয়েদের বিয়ের বয়স কমানোর দাবি বাল্যবিয়েকে উৎসাহিত করবে’

সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, হত্যা ৫২ জন

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বাংলাদেশ সফরে সেপা চুক্তি সই হ‌বে

বাংলাদেশ-চীনের বন্ধুত্ব ভবিষ্যতে আরও গভীর হবে, আশা রাষ্ট্রপতির

ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার

শি জিনপিংকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান

রাজনীতিতে সংঘাতের সংস্কৃতি বন্ধ করে সমঝোতার পরিবেশ সৃষ্টি করতে হবে

ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু

ফেরদৌসী আহমেদের পদত্যাগ, সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা