এখনো অবরুদ্ধ সচিবালয়
আনসার সদস্যদের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে ফের অবরুদ্ধ হয়ে পড়েছে সচিবালয়। দুপুর ১২টার পর বিক্ষোভকারী আনসার সদস্যরা সচিবালয়ের সামনে এবং অন্য গেটগুলোর সামনে অবস্থান নেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিকেল সাড়ে চারটা নাগাদ তারা গেট ছাড়েননি।
এতে সচিবালয়ের সবগুলো গেট দিয়ে চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে অনেকটা অবরুদ্ধ হয়ে পড়েছেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। সচিবালয়ের ভেতর থেকে কেউ বাইরে বের হতে কিংবা বাইরে থেকে ভেতরে ঢুকতে পারছেন না। সচিবালয়ে প্রবেশ ও বের হওয়ার পাঁচটি গেটই বন্ধ রয়েছে।রোববার (২৫ আগস্ট) বিকেলে সরেজমিনে দেখা যায় এমন চিত্র। তবে এ সময় দু-একজনকে গেট দিয়ে হেঁটে বের হতে দেখা গেছে।
চাকরি জাতীয়করণের দাবিতে গত দুদিন ধরে আন্দোলন করছেন আনসার সদস্যরা। তাদের দাবি, তারা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার। তাদের আশ্বাস দেওয়ার পরও চাকরি জাতীয়করণ করা হয়নি।
দাবি না আদায় হওয়া পর্যন্ত সচিবালয় থেকে কাউকে বের হতে দেবেন না এবং কাউকে প্রবেশ করতে দেবেন না বলেও ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী আনসাররা।
এমএসএম / এমএসএম
ব্যবসা-বাণিজ্য আরও সহজ ও কার্যকর করতে প্রশাসনিক জটিলতা কমানোর নির্দেশ
স্তন ক্যানসার প্রতিরোধে সচেতনতাই মুখ্য : চসিক মেয়র
৪ হাজার ৫৯২ জনবল নিয়ে যাত্রা শুরু সাইবার পুলিশ ইউনিটের
১৫ বছরের জন্য এনসিটি ইজারার সিদ্ধান্তে বন্দর রক্ষা কমিটির তীব্র ক্ষোভ
‘মেয়েদের বিয়ের বয়স কমানোর দাবি বাল্যবিয়েকে উৎসাহিত করবে’
সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, হত্যা ৫২ জন
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বাংলাদেশ সফরে সেপা চুক্তি সই হবে
বাংলাদেশ-চীনের বন্ধুত্ব ভবিষ্যতে আরও গভীর হবে, আশা রাষ্ট্রপতির
ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার
শি জিনপিংকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান
রাজনীতিতে সংঘাতের সংস্কৃতি বন্ধ করে সমঝোতার পরিবেশ সৃষ্টি করতে হবে
ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু