কারাগার থেকে মুক্তি পেলেন চিত্রনায়িকা একা
গৃহকর্মী নির্যাতনের মামলায় চলচ্চিত্র অভিনেত্রী একা গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার সন্ধ্যার পর জামিনের কাগজপত্র যাচাবাছাই শেষে তাকে মুক্তি দেয়া হয়েছে বলে জানিয়েছেন কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার হালিমা আক্তার।
তিনি জানান, আদালত থেকে মঙ্গলবার বিকেলে চিত্রনায়িকা একার জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছায়। পরে তা যাচাই-বাছাই করে সন্ধ্যায় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়েছে।
গত ৩১ জুলাই রাজধানীর হাতিরঝিল থানাধীন উলন রোডের একটি বাসা থেকে গৃহকর্মী নির্যাতনের অভিযোগে অভিনেত্রী একাকে গ্রেফতার করে পুলিশ। ২২ আগস্ট শুনানি শেষে ওই মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ১০ হাজার টাকার মুচলেকায় অভিনেত্রীকে জামিনের আদেশ দেন।
এর আগে গত ১০ আগস্ট একা’র বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের মামলায় তার জামিন মঞ্জুরের আদেশ দেন আদালত। গত ১ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নায়িকা একা’র জামিন ও রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন।
প্রীতি / প্রীতি
সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা
এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?
মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি
১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
‘সমাজকে আনন্দ দিতে এসেছি’
হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি