পায়ের বুড়ো আঙুলে ব্যথা হচ্ছে কেন?
হঠাৎ পায়ের বুড়ো আঙুলে ব্যথা হচ্ছে? জুতা পরতে পারছেন না? হাঁটতে গেলে কষ্ট হচ্ছে? এটি খুব অস্বাভাবিক কোনো বিষয় নয়। এই ব্যথা অনেকেরই হয়।
তবে এই ব্যথা ফেলে রাখবেন না।
কী এই ব্যথা?
একে ইংরেজিতে বলা হয় ‘গাউট’র ব্যথা। বাংলায় গেঁটে বাত। হাড়ের বিভিন্ন সংযোগস্থলে এই ব্যথাটি হতে পারে। তবে সবচেয়ে বেশি মাত্রায় ব্যথাটি হতে পারে পায়ের বুড়ো আঙুলে।
কেন এই ব্যথা হয়?
মূলত ইউরিক অ্যাসিডের কারণেই এই ব্যথা হতে পারে। এই অ্যাসিডের মাত্রা শরীরে বেড়ে গেলে হাড়ের সংযোগস্থলে তার লবণ জমা হতে থাকে। সেটি এই ব্যথার কারণ।
শুধুই কি ব্যথা, না কি বড় কিছু?
এই ব্যথার কারণ ইউরিক অ্যাসিডের বেড়ে যাওয়া। দ্রুত এর চিকিৎসা করাতে হবে। না হলে নানা ধরনের সমস্যা হতে পারে। তার কোনো কোনোটি বড় আকারও ধারণ করতে পারে।
• ইউরিক অ্যাসিডের কারণে পাকস্থলীতে প্রদাহ এবং ঘা হতে পারে।
• ক্রমশ হাড়ের সংযোগস্থলগুলো বেঁকে যেতে পারে।
• কিডনিতে পাথর হতে পারে ইউরিক অ্যাসিডের কারণে।
কীভাবে চিকিৎসা?
এই ব্যথার এবং ইউরিক অ্যাসিডের চিকিৎসার পদ্ধতি বলে দিতে পারেন চিকিৎসক। তবে এক্ষেত্রে কয়েকটি খাবার এড়িয়ে চলাই ভালো।
* অতিরিক্ত চর্বিযুক্ত মাংস
* পালং শাক
* ফুলকপি
* ইলিশ মাছ
* চিংড়ি
* মদ
Aminur / Aminur
আপনার হার্ট সুস্থ আছে তো?
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত
পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন
গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন
খাবারের সঙ্গে শরীরে ঢুকছে প্লাস্টিক, ঝুঁকি কমানোর ৭ উপায়
গর্ভবতী নারীদের যেসব খাবার এড়িয়ে চলা উচিত
রান্নাঘরের সিঙ্ক ঝকঝকে রাখার উপায় জেনে নিন