গণহত্যা তদন্তে জাতিসংঘকে সহযোগিতা করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে চালানো গণহত্যার তদন্ত কাজে জাতিসংঘকে সব ধরণের সহযোগিতা করবে বাংলাদেশ।
তিনি বলেন, গেল ২ মাসে শিক্ষার্থীদের গণঅভ্যুত্থান দমনে আসলে কী হয়েছে সেটি তদন্তেই তারা এসেছে, প্রাথমিকভাবে খুব ভালো আলোচনা হয়েছে।
মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন৷ এর আগে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাত করেন তিনি৷
উপদেষ্টা বলেন, আমাদের এখানে জাতিসংঘের মানবাধিকার কমিশন থেকে প্রতিনিধিদল এসেছিলেন। তারা স্রেফ আমাদের এখানে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিল। আমরা তাদের নিশ্চিত করেছি তাদের যত ধরনের সাহায্য প্রয়োজন আমরা তা করবো। তাদের অনুরোধ করেছি, জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ থেকে সেনাবাহিনী, পুলিশসহ অন্যান্য বাহিনীর আরও বেশি সদস্যদের সুযোগ দেওয়ার অনুরোধ জানিয়েছি। তারা শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের সৈন্যদের খুব প্রশংসা করেছেন।
তিনি বলেন, কিছুক্ষণ আগে চীনের অ্যাম্বাসেডরও এসেছিলেন। বাংলাদেশে প্রায় নয় হাজারের মতো চাইনিজ রয়েছে। অ্যাম্বাসেডর তাদের নিরাপত্তার বিষয়ে আমাদের অনুরোধ করেছে। আমরা বলেছি, আমাদের পক্ষে যতটুকু সাহায্য সহযোগিতা করা দরকার অবশ্যই তা করবো। বন্যায় ক্ষতিগ্রস্তদের যত ধরনের সাহায্য-সহযোগিতা করা প্রয়োজন সেগুলো আমরা চেয়েছি।
এমএসএম / এমএসএম
ব্যবসা-বাণিজ্য আরও সহজ ও কার্যকর করতে প্রশাসনিক জটিলতা কমানোর নির্দেশ
স্তন ক্যানসার প্রতিরোধে সচেতনতাই মুখ্য : চসিক মেয়র
৪ হাজার ৫৯২ জনবল নিয়ে যাত্রা শুরু সাইবার পুলিশ ইউনিটের
১৫ বছরের জন্য এনসিটি ইজারার সিদ্ধান্তে বন্দর রক্ষা কমিটির তীব্র ক্ষোভ
‘মেয়েদের বিয়ের বয়স কমানোর দাবি বাল্যবিয়েকে উৎসাহিত করবে’
সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, হত্যা ৫২ জন
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বাংলাদেশ সফরে সেপা চুক্তি সই হবে
বাংলাদেশ-চীনের বন্ধুত্ব ভবিষ্যতে আরও গভীর হবে, আশা রাষ্ট্রপতির
ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার
শি জিনপিংকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান
রাজনীতিতে সংঘাতের সংস্কৃতি বন্ধ করে সমঝোতার পরিবেশ সৃষ্টি করতে হবে
ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু