আজকের রাশিফল
পুরনো জ্যোতিষশাস্ত্র এমন একটি ধরন, যার মাধ্যমে বিভিন্ন সময়কাল নিয়ে ভবিষ্যদ্বাণী করা হয়। যেমন দৈনিক রাশিফল প্রতিদিনের ঘটনার ভবিষ্যকথন করে, তেমন সাপ্তাহিক, মাসিক তথা বার্ষিক রাশিফল যথাক্রমে সপ্তাহ, মাস এবং বছরের ভবিষ্যদ্বাণী করে। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি- মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন-এর ভবিষ্যদ্বাণী করা হয়। একই রকমভাবে ২৩টি নক্ষত্রেরও ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে।
মেষ:
প্রত্যাশিত কাজে অগ্রগতি। ভালো কাজের আশ্বাস পাবেন। অমীমাংসিত সমস্যা সমাধানের পথ পাবেন। আপনার কাজে অন্যদের সমর্থন পাবেন। কাজে বাধা এলেও স্থায়ী হবে না।
বৃষ:
অন্যের কাজ করতে গিয়ে নিজের কাজের ব্যাঘাত ঘটতে পারে। অপ্রয়োজনীয় ব্যয় বাড়বে। প্রত্যাশিত কাজে বাধা পড়বে। সমস্যা সমাধানে নিজস্ব বুদ্ধিমত্তাকে কাজে লাগাতে হবে।
মিথুন:
কর্মক্ষেত্রে আশার সঞ্চার হবে। আয়ের নতুন উ পাবেন। ব্যবসায় উন্নতি হবে। বন্ধু-সান্নিধ্যে সময় ভালো কাটবে। কল্যাণমূলক কাজের ভাবনায় উত্সাহী হবেন। প্রিয়জনের কাছে থাকুন।
কর্কট:
পরিবেশ অনুকূলে থাকবে। ব্যবসায়ীরা নতুন উদ্যোগ গ্রহণ করতে পারেন। কোনো প্রচেষ্টা সফল হবে। বিরূপ পরিস্থিতিও অনুকূলে নিয়ে আসতে পারবেন। বুদ্ধিবলে সবার মন জয় করুন।
সিংহ:
পেশাগত দিক ভালো যাবে। আর্থিক সহযোগিতা মেলার আশ্বাস পাবেন। কাজে কিছুটা স্থবিরতা থাকবে। প্রিয়জন অসুস্থ থাকতে পারে। উচ্চাশা পূরণে বাধাকে পাশ কাটিয়ে অগ্রসর হবেন।
কন্যা:
পরিশ্রম বাড়লেও মানসিক শান্তি থাকবে। কাছের কারো সমস্যায় সহযোগিতার প্রয়োজন হতে পারে। পরিকল্পনার বাইরে কিছু করা ঠিক হবে না। লোকসমাগম এড়িয়ে চলুন। সুস্থ থাকুন।
তুলা:
সামাজিক যোগাযোগ বাড়বে। পারিবারিক সমস্যার সমাধান হবে। যৌথ কাজে অগ্রগতি হওয়ার সম্ভাবনা। কোনো গুরুত্বপূর্ণ কাজে সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে পারবেন। প্রার্থনায় শান্তি পাবেন।
বৃশ্চিক:
কর্মপ্রার্থীদের কোনো সুখবর আসতে পারে। কর্মচারীর ভুলে ক্ষতির আশঙ্কা। ন্যায্য প্রাপ্তিতে বাধা। আর্থিক অবস্থা গতানুগতিক। ইচ্ছাশক্তির জোরে বাধা-বিঘ্ন কাটিয়ে উঠতে পারবেন। শরীরের যত্ন নিন।
ধনু:
কোনো ভালো কাজে সুনাম হবে। ব্যবসায় শুভ পরিবর্তন। বেশ কিছু ভালো কাজের আশ্বাস। বন্ধুর সহযোগিতা পাবেন। কাজের পরিধি বাড়বে। বিনোদনমূলক কাজে আনন্দ পাবেন।
মকর:
সঠিক প্রচেষ্টায় কাজের উন্নতি হবে। গৃহস্থালি পরিচালনায় দক্ষতা দেখাতে পারবেন। অল্প কিছুর মধ্যেই বহু কিছু করতে পারবেন। বন্ধু ও প্রিয়জনের জন্য অর্থ ব্যয়। মন ভালো রাখুন।
কুম্ভ:
কোনো সংবাদে আনন্দ পাবেন। অর্থাগমের নতুন সুযোগ আসতে পারে। প্রত্যাশা পূরণে অন্যের সহযোগিতা পাবেন। কোনো নিকট আত্মীয় চিন্তার কারণ হতে পারে। শরীর ভালো রাখুন।
মীন:
কর্ম ও আর্থিক ক্ষেত্র অনুকূলে। কাজে উন্নতির যোগ প্রবল। নতুন কিছু করার সুযোগ আসবে। আপনার মেধাকে নানাভাবে বিক্ষিপ্ত না করে নির্দিষ্ট লক্ষ্যে কাজে লাগান।
প্রীতি / প্রীতি
বর্ষাকালে মাশরুম খাওয়া নিরাপদ?
মধু খেলে কি কাশি ভালো হয়?
ওজন কমানোর যাত্রায় লটকন হতে পারে আপনার সঙ্গী
স্বাদে অনন্য, পুষ্টিগুণেও ভরপুর জাম
অবিরাম নোটিফিকেশন যেভাবে আপনাকে ক্লান্ত করে রাখে
স্প্রে সানস্ক্রিনের সুবিধা
যেসব ভিটামিনের অভাবে নাক দিয়ে রক্ত পড়তে পারে
পানিশূন্যতা দূর করতে পানির সঙ্গে যা মেশাবেন
প্রতিদিন কয়টি আম খাওয়া ভালো
মাংসের পুর দিয়ে বাঁধাকপির রোল তৈরির রেসিপি
গরমে শিশুর ডায়রিয়ার ঝুঁকি, যা জানা জরুরি
পেট খালি রাখলেই বিপদ