সাবেক ৭ বিচারপতির বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন
সাবেক তিন প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের সাত বিচারপতির বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করা হয়েছে। আজ বুধবার আইনজীবী মো. ইউনুস আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করেন। আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন আবেদনকারী আইনজীবী ইউনুস আলী আকন্দ। যাঁদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাঁরা হলেন—সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, সাবেক প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিক, সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। অন্যরা হলেন—আপিল বিভাগের সাবেক বিচারপতি মুহাম্মদ ইমান আলী, মির্জা হোসেন হায়দার, আবু বকর সিদ্দিকী ও মো. নুরুজ্জামান।
এ বিষয়ে ইউনুস আলী আকন্দ বলেন, তাঁরা ক্ষমতার অপব্যবহার করে আদালত অবমাননা আইন, ১৯২৬ লঙ্ঘন করে শুনানির সুযোগ না দিয়ে আদালত অবমাননার নামে তাঁকে শাস্তি দিয়েছেন। প্রথমবার ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর শুনানির সুযোগ না দিয়ে সুপ্রিম কোর্টের প্র্যাকটিস সাসপেন্ডসহ আদালত অবমাননার রুল জারি করা হয়। দ্বিতীয়বার একই বছরের ১২ অক্টোবর তিন মাস প্র্যাকটিস সাসপেন্ডসহ জরিমানা করা হয়।
Aminur / Aminur
ব্যবসা-বাণিজ্য আরও সহজ ও কার্যকর করতে প্রশাসনিক জটিলতা কমানোর নির্দেশ
স্তন ক্যানসার প্রতিরোধে সচেতনতাই মুখ্য : চসিক মেয়র
৪ হাজার ৫৯২ জনবল নিয়ে যাত্রা শুরু সাইবার পুলিশ ইউনিটের
১৫ বছরের জন্য এনসিটি ইজারার সিদ্ধান্তে বন্দর রক্ষা কমিটির তীব্র ক্ষোভ
‘মেয়েদের বিয়ের বয়স কমানোর দাবি বাল্যবিয়েকে উৎসাহিত করবে’
সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, হত্যা ৫২ জন
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বাংলাদেশ সফরে সেপা চুক্তি সই হবে
বাংলাদেশ-চীনের বন্ধুত্ব ভবিষ্যতে আরও গভীর হবে, আশা রাষ্ট্রপতির
ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার
শি জিনপিংকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান
রাজনীতিতে সংঘাতের সংস্কৃতি বন্ধ করে সমঝোতার পরিবেশ সৃষ্টি করতে হবে
ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু