ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

দেশব্যাপী হাই-টেক পার্কের নাম পরিবর্তন করে জেলাভিত্তিক নামকরণের সিদ্ধান্ত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-৮-২০২৪ দুপুর ১:৪৫

দেশব্যাপী হাই-টেক পার্ক, সফটওয়্যার টেকনোলজি পার্ক এবং আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার এর নাম  পরিবর্তন করে জেলাভিত্তিক নামকরণের সিদ্ধান্ত দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ  ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা এবং বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের নির্বাহী কমিটির সভাপতি মো নাহিদ ইসলাম। 

বুধবার ঢাকার আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের নির্বাহী কমিটির ৩২তম সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

উপদেষ্টা বলেন,  হাই-টেক পার্ক এর  জমি বরাদ্দ দেওয়া এবং বাতিল করার বিষয় অনেক অভিযোগ পাওয়া যাচ্ছে তাই এই বিষয়ে কোনো অনিয়ম, দুর্নীতি হয়েছে কিনা তা পর্যালোচনা করা দরকার। 

নাহিদ ইসলাম বলেন, যে উদ্দেশ্য নিয়ে দেশব্যাপী হাই-টেক পার্ক তৈরি করা হয়েছিল সে অনুযায়ী প্রত্যাশিত ফল আমরা পাইনি। না পাওয়ার ক্ষেত্রে কতটুকু রাজনৈতিক কারণ ছিল, কি পরিমাণ দুর্নীতি ছিল বা আমাদের সক্ষমতার মধ্যে কোন ঘাটতি ছিল কিনা সে বিষয়ে আরো পর্যালোচনা করা প্রয়োজন। এই বিষয়গুলো চিহ্নিত করা গেলে সামনের দিকে কাজ করা সহজ হবে। এক্ষেত্রে বাইরের দেশগুলো কিভাবে কাজ করছে এবং আমাদের সক্ষমতার মধ্যে কিভাবে আমরা কাজ এগিয়ে নিতে পারি সেই বিষয়গুলো নিয়ে আরো স্টাডি করার প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন । পাশাপাশি খুব বড় প্রত্যাশা না রেখে প্র্যাকটিক্যাল কাজগুলো করা দরকার বলেও উপদেষ্টা মন্তব্য করে।

সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ মুগ্ধ, আবু সাঈদসহ আরো কয়েকজনের নামে হাই-টেক পার্কের ডরমেটরির নাম করনের প্রস্তাব করা হলে উপদেষ্টা তাতে সম্মত না হয়ে বলেন, এ বিষয়ে আওয়ামী লীগ সরকারের মতো তাড়াহুড়া করার দরকার নেই। আন্দোলনে শহীদদের স্মৃতি এমন ভাবে ধারণ করা হবে যাতে করে সেগুলো সারা জীবন থাকে।

সভায় যশোর জেলায় অবস্থিত শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক এর প্রপার্টি ম্যানেজমেন্ট কোম্পানি(পিএমসি) কে অব্যাহতি দিয়ে উন্মুক্ত দরপত্র পদ্ধতির  মাধ্যমে স্বল্প সময়ের মধ্যে নতুন পিএমসি নিয়োগ দেয়ার সিদ্ধান্ত হয়। 

কার‌ওয়ান বাজারে অবস্থিত জনতা টাওয়ার এ বর্তমানে  যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের বকেয়া ভাড়া পরিশোধ এবং তাদেরকে রেখেই টাওয়ারটি সংস্কার করা যায় কিনা সেই বিষয়ে আলোচনা হয়।
হাই-টেক পার্কে যারা বিনিয়োগ করবে তাদের লোন পাইয়ে দিতে কিভাবে সহযোগিতা করা যায় সে বিষয়েও সভায় আলোচনা করা হয়।

এমএসএম / এমএসএম

সার ডিলার নিয়োগ বাতিলের খবর ‘অসত্য’ বলল কৃষি মন্ত্রণালয়

স্বাস্থ্যসেবায় সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের আহ্বান

সরকারি ক্রয়-ভ্যাট-সৌরবিদ্যুৎ সংক্রান্ত ৩ অধ্যাদেশ সংসদে উত্থাপন

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের বিল উত্থাপন সংসদে

বাসে আগুনের ঘটনায় বন্ধের পর চালু ফার্মগেট মেট্রো স্টেশন

ঢাকায় ৪০ কিমি বেগে দমকা হাওয়ার আভাস

ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন

৮ বিভাগেই বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা

৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

এলপিজি ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে ৬৮ বিধিতে আলোচনা চায় বিরোধীদল

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গাজী নজরুল কারাগারে, সংসদে জানালেন স্পিকার

রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে হামলা, গ্রেপ্তার ১৫

প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর