নতুন প্রেমে শিল্পার বোন শমিতা!
বলিউড অভিনেত্রী শমিতা শেঠি। বোন অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তারের পর থেকে আবারো আলোচনায় তিনি।
এছাড়া সম্প্রতি শুরু হওয়া ‘বিগ বস ওটিটি’র প্রতিযোগী শমিতা। এই রিয়েলিটি শোয়ে অংশ নেওয়ার পর থেকেই নানা কারণে আলোচনার তুঙ্গে রয়েছেন তিনি। পাশাপাশি তার নতুন প্রেমের গুঞ্জনও চাউর হয়েছে।
‘বিগ বস’ রিয়েলিটি শোয়ের আরেক প্রতিযোগী রাকেশ বাপাটের সঙ্গেই নাকি প্রেম করছেন শমিতা। একই বিছানায় অন্তরঙ্গ অবস্থায় ধরা পড়ছেন শমিতা। কখনো রাকেশের সঙ্গেই অন্ধকার ঘরে আড্ডায় মেতে থাকছেন। সব মিলিয়ে শমিতা কিন্তু বিগ বসের অন্দরমহল জমিয়ে রেখেছেন। দুইয়ে দুইয়ে চার মিলিয়ে দর্শকরাও ধারণা করছেন— রাকেশ বাপাটের সঙ্গেই মন দেওয়া নেওয়া চলছে ‘মহব্বতে’ অভিনেত্রীর।
এখানেই শেষ নয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, শমিতা ও রাকেশ একই কম্বলের নিচে শুয়ে আছেন। শুয়ে শুয়ে হাসি-ঠাট্টা করছেন তারা। এরপর রাকেশের পাশ থেকে শমিতা উঠতে গেলে, রাকেশ সোজা শমিতার হাত ধরে টেনে ফের বিছানায় ডাকছেন। শমিতাকে রাকেশ বলেন, ‘বেবি কাছে এসো!’
তবে ‘বিগ বস’ রিয়েলিটি শো মানেই যে স্টান্টবাজি সেটিও মাথায় রাখছেন দর্শক। অনেকেই মনে করছেন শুধুমাত্র টিআরপি ধরে রাখতেই এই স্টান্টবাজি করছেন কর্তৃপক্ষ।
প্রীতি / প্রীতি
সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা
এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?
মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি
১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
‘সমাজকে আনন্দ দিতে এসেছি’
হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি