ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন ‘আরএক্স ১০০’ সিনেমার নায়ক


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৫-৮-২০২১ দুপুর ১১:২৭

দীর্ঘ দিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন তেলেগু সিনেমার দর্শকপ্রিয় অভিনেতা কার্তিকেয়া গুমাকোন্ডা। সম্প্রতি ভারতের হায়দরাবাদে পারিবারিক আয়োজনে প্রেমিকা লোহিতা রেড্ডির সঙ্গে বাগদান সারেন তিনি। ইনস্টাগ্রামে হবু স্ত্রীর সঙ্গে তোলা ছবি পোস্ট করে এসব তথ‌্য জানিয়েছেন কার্তিকেয়া।

ইনস্টাগ্রামে কার্তিকেয়া লিখেন—‘বেস্ট ফ্রেন্ডের সঙ্গে আমার বাগদানের কথা ঘোষণা করতে পেরে দারুণ আনন্দ বোধ করছি। এখন সে আমার জীবনসঙ্গী। ২০১০ সালে এনআইটি ওয়ারাঙ্গালে লোহিতার সঙ্গে আমার প্রথম দেখা হয়। তারপর এক দশকের বেশি কেটে গেছে।’

বাগদান অনুষ্ঠানের ছবিও পোস্ট করেছেন কার্তিকেয়া। তাতে দেখা যায়, এমব্রয়ডারি কুর্তা পরেছিলেন কার্তিকেয়া। আর লোহিতা সবুজ ও গোলাপী রঙের শাড়িতে সেজেছিলেন। এ সাজের সঙ্গে গহনা বাড়তি মাত্রা যোগ করেছে। তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকে এই জুটিকে শুভেচ্ছা জানাচ্ছেন।

এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, এখনো বিয়ের দিন ধার্য হয়নি। খুব শিগগির এ বিষয়ে ঘোষণা করবেন কার্তিকেয়া।

২০১৭ সালে ‘প্রেমাথু মে কার্তিক’ সিনেমার মাধ‌্যমে বড় পর্দায় পা রাখেন কার্তিকেয়া। পরের বছর তেলেগু ভাষার ‘আরএক্স ১০০’ সিনেমায় অভিনয় করেন তিনি। সিনেমাটি মুক্তির পর দারুণ প্রশংসা কুড়ায় এটি। এখনো ‘আরএক্স ১০০’ খ‌্যাত অভিনেতা হিসেবে পরিচিত এই নায়ক। ২ কোটি রুপি বাজেটের এই সিনেমা মুক্তির পর বক্স অফিসে আয় করেছিল প্রায় ২৭ কোটি রুপির বেশি। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেন পায়েল রাজপুত। 

প্রীতি / প্রীতি

সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা

এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি

১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি

‘সমাজকে আনন্দ দিতে এসেছি’

হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে

ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী

দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী

৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক

প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর

ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি

তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ