বিজেপির রিমঝিমও কি তবে তৃণমূলে যাচ্ছেন?
গত মার্চ-এপ্রিলে ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে ভরাডুবি হয় দেশটির বর্তমান ক্ষমতাসীন দল বিজেপির। এমন পরাজয়ের পর অনেকেই ইতোমধ্যে বিজেপি ছেড়ে নাম লিখিয়েছেন তৃণমূল ও অন্যান্য দলে। অনেকে আবার দল ছাড়ার প্রস্ততি নিয়ে রেখেছেন, কেবল ঘোষণা দিতে বাকি।
বিশেষ করে, নির্বাচনের আগে যেসব তারকা বিজেপিতে নাম লিখিয়েছিলেন, বিভিন্ন কারণে তারা আর এখন নরেন্দ্র মোদির দলে থাকতে চাইছেন না। নানাভাবে ইঙ্গিত দিচ্ছেন বিজেপি ছাড়ার। সেই দলেই এবার নাম লেখালেন অভিনেত্রী রিমঝিম মিত্র। যিনি ২০১৯ সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন। হঠাৎই তার মুখে দলবদলের সুর।
এই অভিনেত্রীর অভিযোগ, বিজেপিতে থেকে যোগ্য সম্মান পাচ্ছেন না তিনি। দলের নানা কর্মসূচির খবর পেলেও তাকে নাকি সে সব অনুষ্ঠানে ডাকা হয়নি বা হচ্ছে না। এ ব্যাপারে সংবাদমাধ্যমের কাছে ক্ষোভ প্রকাশ করে রিমঝিম বলেন, ‘যেখানে যোগ্য সম্মান পাব, সেখানে রাজনীতি করতে চাই।’
টানা দুই বছর দলের সঙ্গে থেকেছেন। যোগ দিয়েছেন নানা প্রচারেও। এমনকি অনেক সময় রাজনৈতিক কারণে সহকর্মীদের সঙ্গেও বিতণ্ডায় জড়িয়েছেন রিমঝিম। তার দাবি, দুই বছর আগে বিজেপিতে যোগ দিলেও দলটিতে যোগ্য সম্মান পাচ্ছেন না তিনি।
চলতি বছরেও বিধানসভা নির্বাচনের সময় বিজেপিতে যোগ দেন একঝাঁক তারকা। শ্রাবন্তী চট্টোপাধ্যায়, যশ দাশগুপ্ত, পায়েল সরকার, তনুশ্রী চক্রবর্তী তাদের মধ্যে অন্যতম। কিন্তু টলিউডের প্রথম সারির তারকা হয়েও নির্বাচনে জিততে পারেননি কেউ। তারা প্রত্যেকেই এখন রাজনীতি থেকে দূরে।
কিছু দিন আগে অভিনেতা অনিন্দ্যপুলক বন্দ্যোপাধ্যায় এবং অভিনেত্রী রূপা ভট্টাচার্য বিজেপি ছেড়েছেন। সেই প্রসঙ্গ টেনে রিমঝিম বলেন, দলের সদস্যদের যথাযথ গুরুত্ব ও সম্মান না দেওয়ায় একে একে সবাই দল ছাড়ছেন। গুরুত্ব কম দেওয়ার ফল কী, তা আমরা দেখতেই পাচ্ছি।’
কয়েক দিন আগে তৃণমূল বিধায়ক মদন মিত্রের সঙ্গে ফেসবুক লাইভে এসেছিলেন রিমঝিম। সঙ্গে ছিলেন আরও অনেক টেলি তারকা। সেই লাইভ দেখেই রিমঝিমের তৃণমূলে যোগ দেওয়ার গুঞ্জন জোরালো হয়েছে। রিমঝিমও বলেছেন, ‘বন্ধুরা তৃণমূলে চলে গেছে। আমাকেও ভাবতে হবে।’
প্রীতি / প্রীতি
আর্জেন্টিনায় বাসার-পায়েলের যৌথ সমর্থন
সবকিছু হয়তো পরিকল্পনা অনুযায়ী হয়নি : সুনেরাহ
বিতর্কিত সঞ্চালকের শোতে গিয়ে ‘অপমানিত‘ আলিয়া ভাট
ফুটবলপ্রেমীদের জন্য ফুয়াদের বিশেষ উপহার
মাতৃত্বের স্ট্রাগল কেমন, আমার কল্পনার বাইরে ছিল : সুমাইয়া শিমু
‘কথিত স্ত্রী’ উল্লেখ করে সংবাদ প্রকাশ, ক্ষুদ্ধ চিত্রনায়িকা ববি
অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে জুটি বাঁধছেন প্রিয়াঙ্কা চোপড়া!
হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ
বক্স অফিসে দ্বিতীয় ‘ককটেল’ কতটা ফাটল?
বিয়ের সাজে বুবলী
চলো ব্রাজিলের জন্য চিৎকার করি: দীঘি
‘আন্ধার’ কবে আলোয় আসবে?