‘আ. লীগ জামায়াতকে চাপে রেখে তাদের পক্ষে কাজ করাতে চেয়েছে’
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আওয়ামী লীগ আসলে জামায়াতকে চাপে রেখে তাদের পক্ষে কাজ করাতে চেয়েছে। সেটা গত ১৫ বছরে পারেনি। তাই ছাত্র জনতার আন্দোলনের সময় যেটা করল সেটা তাদের অপকৌশল। আজ বুধবার (২৮ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
ড. আসিফ নজরুল বলেন, ‘আওয়ামী লীগ নীতিগতভাবে নিষিদ্ধ করেনি জামায়াতকে। তারা রাজনৈতিকভাবে বাতিল করেছিল। সরকার কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে না। আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী দল। তাদের সংগঠন করার অধিকার আছে বলেও জানান উপদেষ্টা।’ তিনি আরো বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জামায়াতে ইসলামী আবেদন করেছিল তাদের রাজনীতি নিষিদ্ধের আদেশ বাতিল করার জন্য। মন্ত্রণালয় আবেদন যাচাই বাছাই করে আইন মন্ত্রণালয়ে পাঠায় ভেটিং এর জন্য। আইন মন্ত্রণালয় সেটা যাচাই-বাছাই করে গেজেটের জন্য পাঠিয়েছে।
আদালত চত্বরে যেসব হামলা হচ্ছে আসামিদের ওপর তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তবে, সাবেক মন্ত্রীসহ যাদের উপর এমন হামলা হচ্ছে এ দায় আওয়ামী লীগের। তাদের দীর্ঘদিনের ক্ষোভ এটা। এটা আমি কোনোভাবেই মানছি না। পুলিশ বাধা দিলেও করতে দেওয়া হচ্ছে না। সেটাও আগের সরকারের দায়।’
T.A.S / T.A.S
ব্যবসা-বাণিজ্য আরও সহজ ও কার্যকর করতে প্রশাসনিক জটিলতা কমানোর নির্দেশ
স্তন ক্যানসার প্রতিরোধে সচেতনতাই মুখ্য : চসিক মেয়র
৪ হাজার ৫৯২ জনবল নিয়ে যাত্রা শুরু সাইবার পুলিশ ইউনিটের
১৫ বছরের জন্য এনসিটি ইজারার সিদ্ধান্তে বন্দর রক্ষা কমিটির তীব্র ক্ষোভ
‘মেয়েদের বিয়ের বয়স কমানোর দাবি বাল্যবিয়েকে উৎসাহিত করবে’
সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, হত্যা ৫২ জন
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বাংলাদেশ সফরে সেপা চুক্তি সই হবে
বাংলাদেশ-চীনের বন্ধুত্ব ভবিষ্যতে আরও গভীর হবে, আশা রাষ্ট্রপতির
ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার
শি জিনপিংকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান
রাজনীতিতে সংঘাতের সংস্কৃতি বন্ধ করে সমঝোতার পরিবেশ সৃষ্টি করতে হবে
ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু