ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

আফগানদের আশ্রয় : ইউরোপের আহ্বান প্রত্যাখ্যান তুরস্কের


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৫-৮-২০২১ দুপুর ১১:৩৫

আফগানিস্তানে তালেবান নিয়ন্ত্রণ নেয়ার পর হাজার হাজার আফগান দেশ ছাড়ার চেষ্টা করছে। ইউরোপীয় ইউনিয়ন এবং ব্রিটেন, ইউরোপে আফগান আশ্রয়প্রার্থীদের কাগজ-পত্র প্রক্রিয়া করার কেন্দ্র হিসেবে তুরস্ককে আহ্বান করেছে। তুরস্ক সেই আহ্বান প্রত্যাখ্যান করছে।

তুরস্ক সরকারের মুখপাত্র ওমর সেলিক সোমবার বলেছেন যে, তুরস্ক ইতিমধ্যে প্রায় ৫০ লক্ষ শরণার্থীকে আশ্রয় দিয়েছে, বেশিরভাগই সিরিয়ার গৃহযুদ্ধ থেকে পালিয়ে আসা। এর থেকে বেশী আর নেয়া সম্ভব না। খবর ডেইলি সাবাহর

সেলিক বলেন, তুরস্কের আর একটিও শরণার্থী নেওয়ার ক্ষমতা নেই। তুরস্ক শরণার্থী শিবির নয় এবং এটি ট্রানজিট পয়েন্টও নয়।

বিশ্লেষক আসলি আইদিন্তাসবাস বলেন, তুরস্কের জনমত আফগান শরণার্থীদের নিয়ে যে কোনো নতুন চুক্তির তীব্র বিরোধী।

শরণার্থীদের উপস্থিতি নিয়ে ক্ষোভ এর ফলে এই মাসের গোড়ার দিকে রাজধানী আঙ্কারার একটি শহরতলিতে সহিংসতার সৃষ্টি হয়েছিল, যেখানে শত শত মানুষ সিরিয়ার অভিবাসীদের বাড়ি ও দোকানগুলিতে আক্রমণ করেছিল।

আঙ্কারা এখন ইরানের সঙ্গে তার সীমান্তকে সুরক্ষিত করার প্রচেষ্টা বাড়িয়েছে, এটি আফগানদের জন্য তুরস্কে প্রবেশ করতে চাওয়ার প্রধান ট্রানজিট পথ।

প্রীতি / প্রীতি

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড

ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত

ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল

সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত

অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ