পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টার পদত্যাগ চেয়ে খাগড়াছড়িতে বিক্ষোভ
অন্তর্বর্তী সরকারের পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বাঙালি জাতিকে অপাহাড়ি আখ্যা দিয়ে বক্তব্য রাখার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ আগস্ট) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শাপলা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কোয়ার মোড় প্রদক্ষিণ করে কোর্ট বিল্ডিং এলাকা ঘুরে মুক্তমঞ্চে এসে সমাবেশ করে।
খাগড়াছড়ি সফরকালে পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা কর্তৃক বাঙালি জাতিকে অপাহাড়ি আখ্যা দেওয়া উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে। এ সময় বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা তার এ বক্তব্যের প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সুপ্রদীপ চাকমার পদত্যাগের দাবি করেন।
বিক্ষোভ সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মো. রফিকুল ইসলাম ও পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মজিদ প্রমুখ অন্যদের মধ্যে বক্তব্য রাখেন। সমাবেশ থেকে সাম্প্রতিক সময়ে পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীকে নিয়ে চলমান ষড়যন্ত্রের প্রতিবাদ জানান বক্তারা।
T.A.S / T.A.S
ব্যবসা-বাণিজ্য আরও সহজ ও কার্যকর করতে প্রশাসনিক জটিলতা কমানোর নির্দেশ
স্তন ক্যানসার প্রতিরোধে সচেতনতাই মুখ্য : চসিক মেয়র
৪ হাজার ৫৯২ জনবল নিয়ে যাত্রা শুরু সাইবার পুলিশ ইউনিটের
১৫ বছরের জন্য এনসিটি ইজারার সিদ্ধান্তে বন্দর রক্ষা কমিটির তীব্র ক্ষোভ
‘মেয়েদের বিয়ের বয়স কমানোর দাবি বাল্যবিয়েকে উৎসাহিত করবে’
সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, হত্যা ৫২ জন
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বাংলাদেশ সফরে সেপা চুক্তি সই হবে
বাংলাদেশ-চীনের বন্ধুত্ব ভবিষ্যতে আরও গভীর হবে, আশা রাষ্ট্রপতির
ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার
শি জিনপিংকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান
রাজনীতিতে সংঘাতের সংস্কৃতি বন্ধ করে সমঝোতার পরিবেশ সৃষ্টি করতে হবে
ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু