ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

বন্যায় ত্রাণ বিতরণকালে আনসার সদস্যের মৃত্যু, পরিবারকে মহাপরিচালকের আর্থিক সহায়তা প্রদান


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-৮-২০২৪ বিকাল ৫:৩৫
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্য ওয়াহিদের রহমান(২৪) গত ২৪ আগস্ট, ২০২৪ খ্রিঃ ফেনীর ফুলগাজী উপজেলায় বন্যার্তদের  মাঝে ত্রাণ বিতরণকালে পানিতে ডুবে মৃত্যু বরণ করেন। অদ্য ২৮/০৮/২০২৪ খ্রিঃ, বুধবার আনসার-ভিডিপি সদর দপ্তরে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা চেক হস্তান্তর করেন ও সমবেদনা জ্ঞাপন করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। 
 
নিহত আনসার সদস্য ওয়াহিদের রহমান(২৪) এর বাড়ি ফেনী জেলার ফুলগাজী উপজেলায়। তার পিতার নাম বেলাল হোসেন। তিনি পাওয়ার স্টেশন কোম্পানি, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ায় অঙ্গীভূত আনসার হিসেবে কর্মরত ছিলেন। গত ২০ আগস্ট নিজ বাড়ি ফেনীতে ছুটিতে যেয়ে তিনি বন্যাদুর্গতদের সহায়তায় কাজ করছিলেন। ২৪ আগস্ট এলাকার স্বেচ্ছাসেবীদের সাথে যুক্ত হয়ে নৌকায় করে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি নৌকা থেকে পড়ে যান এবং প্রবল স্রোতের কারণে  পানিতে তলিয়ে যান। তার সহযোগীরা তাকে উদ্ধার করতে ব্যর্থ হন। একদিন পর স্থানীয়রা তার লাশ খুঁজে পেয়ে পরিবারকে হস্তান্তর করেন। আমরা মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি।

 

এমএসএম / এমএসএম

ব্যবসা-বাণিজ্য আরও সহজ ও কার্যকর করতে প্রশাসনিক জটিলতা কমানোর নির্দেশ

স্তন ক্যানসার প্রতিরোধে সচেতনতাই মুখ্য : চসিক মেয়র

৪ হাজার ৫৯২ জনবল নিয়ে যাত্রা শুরু সাইবার পুলিশ ইউনিটের

১৫ বছরের জন্য এনসিটি ইজারার সিদ্ধান্তে বন্দর রক্ষা কমিটির তীব্র ক্ষোভ

‘মেয়েদের বিয়ের বয়স কমানোর দাবি বাল্যবিয়েকে উৎসাহিত করবে’

সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, হত্যা ৫২ জন

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বাংলাদেশ সফরে সেপা চুক্তি সই হ‌বে

বাংলাদেশ-চীনের বন্ধুত্ব ভবিষ্যতে আরও গভীর হবে, আশা রাষ্ট্রপতির

ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার

শি জিনপিংকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান

রাজনীতিতে সংঘাতের সংস্কৃতি বন্ধ করে সমঝোতার পরিবেশ সৃষ্টি করতে হবে

ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু

ফেরদৌসী আহমেদের পদত্যাগ, সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা