সিআইসিএ মন্ত্রী পর্যায়ের সম্মেলন: প্লাস্টিক দূষণ রোধে বৈশ্বিক প্লাস্টিক চুক্তির আহ্বান জানালেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, প্লাস্টিক দূষণ রোধে বিশ্বকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি বলেন, আমরা একটি উচ্চাভিলাষী গ্লোবাল প্লাস্টিক চুক্তির জন্য সম্মিলিতভাবে কাজ করার সুযোগ পেয়েছি। আমাদের জীববৈচিত্র্য সংরক্ষণেও একসঙ্গে কাজ করতে হবে।
পরিবেশ উপদেষ্টা বুধবার কাজাখস্তানের রাজধানী আস্তানায় অনুষ্ঠানরত 'মিনিস্টেরিয়াল কনফারেন্স অন ইন্টারঅ্যাকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজারস ইন এশিয়া (CICA) এ বাংলাদেশ সচিবালয়ে তাঁর অফিস কক্ষ হতে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এই কথা বলেন।
পরিবেশ উপদেষ্টা বলেন, বিশ্বের পানি সম্পদের মূল্যায়ন করা এবং সেগুলোর সুরক্ষা ও ব্যবহার নিশ্চিত করার জন্য একটি ন্যায়সঙ্গত ব্যবস্থা গড়ে তোলা খুবই গুরুত্বপূর্ণ। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্বে প্রচুর পরিমাণে প্রযুক্তি, উদ্ভাবন এবং মানবসম্পদ রয়েছে, যা বিশ্ববাসীর কল্যাণে কাজে লাগানো এবং ভাগাভাগি করা উচিত।
সৈয়দা রিজওয়ানা বলেন, বিশ্বের বিভিন্ন দেশকে তাদের শেয়ার করা সম্পদ, যেমন যৌথ নদী ও বন, রক্ষা করার জন্য একসঙ্গে কাজ করতে হবে। আমাদের বায়ু দূষণসহ অন্যান্য সাধারণ উদ্বেগগুলোও সমাধান করতে হবে। বাস্তব সময়ের তথ্য সংগ্রহ এবং সর্বোত্তম অভ্যাসগুলো শেয়ার করার মাধ্যমে, বাংলাদেশসহ বিভিন্ন দেশ বায়ুদূষণ থেকে মুক্তি পেতে সক্ষম হবে।
সৈয়দা রিজওয়ানা আরও বলেন, সিআইসিএ-এর মধ্যে একসঙ্গে কাজ করে, আসুন আমাদের অঞ্চলের একটি টেকসই ভবিষ্যতের জন্য অবদান রাখি এবং আমাদের গ্রাম ও শহরের প্রতিটি নারী ও পুরুষের জন্য, আগামী প্রজন্মের জন্য পরিবেশগত ও জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করি। আসুন আমরা একসঙ্গে একটি শূন্য কার্বন ভবিষ্যৎ অর্জনের জন্য প্রচেষ্টা করি।
Sunny / Sunny
ব্যবসা-বাণিজ্য আরও সহজ ও কার্যকর করতে প্রশাসনিক জটিলতা কমানোর নির্দেশ
স্তন ক্যানসার প্রতিরোধে সচেতনতাই মুখ্য : চসিক মেয়র
৪ হাজার ৫৯২ জনবল নিয়ে যাত্রা শুরু সাইবার পুলিশ ইউনিটের
১৫ বছরের জন্য এনসিটি ইজারার সিদ্ধান্তে বন্দর রক্ষা কমিটির তীব্র ক্ষোভ
‘মেয়েদের বিয়ের বয়স কমানোর দাবি বাল্যবিয়েকে উৎসাহিত করবে’
সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, হত্যা ৫২ জন
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বাংলাদেশ সফরে সেপা চুক্তি সই হবে
বাংলাদেশ-চীনের বন্ধুত্ব ভবিষ্যতে আরও গভীর হবে, আশা রাষ্ট্রপতির
ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার
শি জিনপিংকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান
রাজনীতিতে সংঘাতের সংস্কৃতি বন্ধ করে সমঝোতার পরিবেশ সৃষ্টি করতে হবে
ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু