তালেবানের কাছে আত্মসমর্পণ করছেন আহমদ মাসউদ!
তালেবানের কাছে আত্মসমর্পণ করবেন না বলে ঘোষণা দিয়েছিলেন প্রয়াত তালেবানবিরোধী নেতা আহমদ শাহ মাসউদের ছেলে আহমদ মাসউদ! এখন শোনা যাচ্ছে সেই তালেবানের কাছেই আত্মসমর্পণ করতে চলেছেন তিনি। মঙ্গলবার (২৪ আগস্ট) ব্রিটেনের একটি সংবাদপত্র জানিয়েছে, আন্তর্জাতিক সহায়তা এবং রসদের অভাবে আন্তসমর্পণ করতে পারেন নর্দার্ন অ্যালায়েন্সের নেতা মাসউদ।
পাঞ্জশিরের তাজিক নেতার একটি ঘনিষ্ঠ সূত্র উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, শান্তি প্রতিষ্ঠার জন্য ইতোমধ্যেই তালেবান নেতৃত্বের সঙ্গে আলোচনা শুরু হয়েছে মাসউদের। যদিও মাসুদ শিবিরের পক্ষ থেকে এখনো এই দাবির সত্যতা স্বীকার করা হয়নি।
এদিকে আফগানিস্তানের পাঞ্জশির প্রদেশ দখলের জন্য ঘিরে ফেলেছেন তালেবান যোদ্ধারা। তালেবানের আক্রমণের ভয়ে সেখানকার সাধারণ বাসিন্দারা পাহাড়ে আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছেন তালেবান বিরোধী নেতা আমরুল্লাহ সালেহ।
তবে পাঞ্জশির উপত্যকায় এখনও মাসুদ অনুগত ৬ হাজার তাজিক যোদ্ধা রয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমের খবর। এ ছাড়া কয়েক হাজার আফগান সেনা এবং উজবেক ‘যুদ্ধপতি’ (ওয়ার লর্ড) রশিদ দোস্তমের অনুগত মিলিশিয়া যোদ্ধারাও রয়েছেন তালেবান প্রতিরোধের লড়াইয়ে। কিন্তু শেষ পর্যন্ত মাসউদ আত্মসমর্পণ করলে গোটা আফগানিস্তানেই তালেবান রাজত্ব কায়েম হবে।
এর আগে হাক্কানি নেটওয়ার্কের নেতা খলিল হাক্কানি জানিয়েছিলেন, আহমদ মাসউদের সঙ্গে তার কথা হয়েছে। তিনি আফগানিস্তানের শান্তি প্রতিষ্ঠার জন্য অস্ত্র সংবরণে সায় দিয়েছেন।
এছাড়া মাসউদও কয়েকটি সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, রক্তপাত এড়াতে তালেবানের সঙ্গে তিনি আলোচনায় রাজি।
জামান / জামান
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা
ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত
শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না
ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা
সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান
প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট
জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক
এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল
বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে
পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের
মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক
ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট