ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ থেকে ভারতে গ্যাস রপ্তানি হয় না : জ্বালানি মন্ত্রণালয়


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯-৮-২০২৪ দুপুর ১২:৫৬

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ থেকে ভারতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস রপ্তানির বিষয়টি আলোচিত হচ্ছে। বলা হচ্ছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গ্যাস রপ্তানি হলেও অন্তর্বর্তীকালীন সরকার এসে তা বাতিল করেছে। তবে পুরো ব্যাপারটিকে গুজব উল্লেখ করে ব্যাখ্যা দিয়েছে জ্বালানি মন্ত্রণালয়। 

বৃহস্পতিবার (২৯ আগস্ট) এক বার্তায় এ ব্যাখ্যা জানায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

ব্যাখ্যায় বলা হয়, বাংলাদেশ থেকে ভারতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস রপ্তানি করা হতো মর্মে গত ২৫ আগস্ট থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আরো বলা হচ্ছে যে, পূর্বের আওয়ামী লীগ সরকার কর্তৃক ভারতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস রপ্তানি করা হতো, কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় এসে এ সিদ্ধান্ত বাতিল করেছে। এ পরিপ্রেক্ষিতে ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাদেশ থেকে সরবরাহ করা গ্যাস লাইনের সংযোগও বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। একই দাবিতে একটি ভিডিও-ও প্রচার করা হয়েছে।

প্রকৃতপক্ষে বাংলাদেশ থেকে কোনো প্রকার প্রাকৃতিক গ্যাস পাইপলাইনের মাধ্যমে ভারতে রপ্তানি হয় না। বাংলাদেশ থেকে ভারতে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার যে দাবিটি প্রচার করা হচ্ছে তা সঠিক নয়। তবে এলপি গ্যাস রপ্তানি হলেও তার সরবরাহ বন্ধ করা হয়নি। যে ভিডিওটি প্রচার করা হচ্ছে তাও দুই বছরের পুরোনো এবং ভিন্ন ঘটনার।

ভারতে বাংলাদেশ থেকে কখনোই পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা হয়নি। ভারতের সেভেন সিস্টার্সে যাওয়া গ্যাস লাইন বন্ধের দাবিতে ভাইরাল হওয়া বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

এমএসএম / এমএসএম

ব্যবসা-বাণিজ্য আরও সহজ ও কার্যকর করতে প্রশাসনিক জটিলতা কমানোর নির্দেশ

স্তন ক্যানসার প্রতিরোধে সচেতনতাই মুখ্য : চসিক মেয়র

৪ হাজার ৫৯২ জনবল নিয়ে যাত্রা শুরু সাইবার পুলিশ ইউনিটের

১৫ বছরের জন্য এনসিটি ইজারার সিদ্ধান্তে বন্দর রক্ষা কমিটির তীব্র ক্ষোভ

‘মেয়েদের বিয়ের বয়স কমানোর দাবি বাল্যবিয়েকে উৎসাহিত করবে’

সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, হত্যা ৫২ জন

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বাংলাদেশ সফরে সেপা চুক্তি সই হ‌বে

বাংলাদেশ-চীনের বন্ধুত্ব ভবিষ্যতে আরও গভীর হবে, আশা রাষ্ট্রপতির

ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার

শি জিনপিংকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান

রাজনীতিতে সংঘাতের সংস্কৃতি বন্ধ করে সমঝোতার পরিবেশ সৃষ্টি করতে হবে

ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু

ফেরদৌসী আহমেদের পদত্যাগ, সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা