ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

‘মাফিয়া’য় যোগ দিলেন মাহি


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৫-৮-২০২১ দুপুর ১২:৫৭

ঢালিউডের এই সময়ের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি সামজিক মাধ্যমে সব সময় সরব থাকেন। তিনি বুধবার (২৫ আগস্ট) ভোর ৪টার দিকে ভেরিফায়েড সামাজিক মাধ্যম ফেসবুক পেজে স্ট্যাটাসে লিখেছেন, ‘পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটা আমি। উপরওয়ালা তুমি জাস্ট ওয়াও, আলহামদুলিল্লাহ।’

এ বিষয়ে মাহিয়া মাহি জানান, আগামীকাল থেকে ‘মাফিয়া’ ওয়েব সিরিজের শুটিং শুরু করছি। সম্প্রতি চুক্তিবদ্ধ হলাম। শাহীন সুমনের মতো গুণী পরিচালকের সঙ্গে কাজ করা সব সময়ই আনন্দের। তার সঙ্গে সিনেমা করেই আমার নায়িকা হিসেবে ক্যারিয়ার শুরু। এবার ওয়েব সিরিজ করছি। সেই আনন্দটাই সবার সঙ্গে ফেসবুকে শেয়ার করলাম। তাছাড়া আর কিছু নয়।

আন্ডারওয়ার্ল্ড ও ভালোবাসার গল্প নিয়ে ‘মাফিয়া’ তৈরি করছেন শাহীন সুমন। বিগ বাজেটের ওয়েব সিরিজটি ১৫০ পর্বে দেখতে পাবেন দর্শক। এর নির্মাণকাজ শুরু হয়েছিল গত বছর। ২২ আগস্ট থেকে রাজধানীর উত্তরায় আবার ‘মাফিয়া’র দৃশ্যধারণ হয়েছে।

এতে অভিনয় করছেন জাহিদ হাসান, আনিসুর রহমান মিলন, শ্যামল মাওলা, রাহা তানহা খান, মৌ খান, অর্ষা প্রমুখ। এবার নতুন করে যোগ দিলেন মাহিয়া মাহিসহ মিশা সওদাগর, ইমন ও আঁচল আঁখি।

শাহীন সুমনের গল্পে ‘মাফিয়া’র চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল। শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের ব্যানারে ওয়েব সিরিজটি প্রযোজনা করছেন সেলিম খান। এটি মুক্তি দেয়া হবে শাপলা মিডিয়ার ইউটিউব চ্যানেল ও অ্যাপে।

জামান / জামান

সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা

এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি

১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি

‘সমাজকে আনন্দ দিতে এসেছি’

হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে

ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী

দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী

৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক

প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর

ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি

তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ