ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মামলার পরামর্শ মানবাধিকার কমিশনের


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯-৮-২০২৪ বিকাল ৫:১

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের ঘটনায় মনগড়া আসামি না দিয়ে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মামলা করার পরামর্শ দিয়েছেন মানবাধিকার কমিশনের পরিচালক মো. আশরাফুল আলম।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রাখালিয়াচালা গ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ইলিম হোসেনের বাড়ি পরিদর্শন করে সাংবাদিকদের এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, যারা মারা গেছেন বা আহত হয়েছেন তাদের ব্যাপারে রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে যারা এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত হয়েছেন তাদের বিরুদ্ধে মামলা করতে হবে। অযথা মনগড়া আসামি দিয়ে সাংবাদিকদের আসামি করে মামলা করলে সে মামলায় তো ফলপ্রসূ কিছু পাওয়া যাবে বলে আমি মনে করি না। কাজেই সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা করতে হবে যাতে ভিকটিমরা ন্যায়বিচার পায় এবং দোষীরাও শাস্তির আওতায় আসে।

মো. আশরাফুল আলম বলেন, মানবাধিকার কমিশনের পক্ষ থেকেও কমিটি করা হয়েছে। তথ্য বিশ্লেষণ করা হচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের ব্যাপারে আমরাও সুনির্দিষ্ট তথ্য উপস্থাপন করতে পারব।

এর আগে কমিশনের চেয়ারম্যান ইলিম হোসেনের পরিবারের সঙ্গে কথা বলেন। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা ও ন্যায়বিচারের আশ্বাস দেন।

এসময় কমিটির সদস্যসচিব ইউশা রহমান, জাতীয় মানবাধিকার কমিশনের উপ-পরিচালক মোহাম্মদ গাজী সালাউদ্দিন, এম. রবিউল ইসলাম, সুস্মিতা পাইক, গাজীপুর জজকোর্টের আইনজীবী আসাদুল্লাহ বাদল ও রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

সার ডিলার নিয়োগ বাতিলের খবর ‘অসত্য’ বলল কৃষি মন্ত্রণালয়

স্বাস্থ্যসেবায় সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের আহ্বান

সরকারি ক্রয়-ভ্যাট-সৌরবিদ্যুৎ সংক্রান্ত ৩ অধ্যাদেশ সংসদে উত্থাপন

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের বিল উত্থাপন সংসদে

বাসে আগুনের ঘটনায় বন্ধের পর চালু ফার্মগেট মেট্রো স্টেশন

ঢাকায় ৪০ কিমি বেগে দমকা হাওয়ার আভাস

ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন

৮ বিভাগেই বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা

৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

এলপিজি ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে ৬৮ বিধিতে আলোচনা চায় বিরোধীদল

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গাজী নজরুল কারাগারে, সংসদে জানালেন স্পিকার

রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে হামলা, গ্রেপ্তার ১৫

প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর