ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

বন্যা পরবর্তী প্রথম কাজ ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন : ত্রাণ উপদেষ্টা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১-৮-২০২৪ দুপুর ৩:৩২

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য সরকারের প্রথম কাজ হবে পুনর্বাসন করা। বন্যার পানি সম্পূর্ণভাবে নামার পর পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবো। আমরা সে লক্ষ্যে কাজ করছি। পুনর্বাসনের পাশাপাশি জনস্বাস্থ্য বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে কাজ করবে সরকার।

শনিবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে জেলার সাম্প্রতিক বন্যা পরিস্থিতি সংক্রান্ত মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, বন্যা এবং বন্যা পরবর্তী পরিস্থিতি জানার জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে এ সভায় আহবান করেছিলাম। তাদের কাছ থেকে বাস্তব চিত্র জানলাম। তারা এ সভায় স্ব স্ব অভিজ্ঞতা আমাদের কাছে শেয়ার করেছেন। এর আলোকে যে পুনর্বাসন কর্মসূচি হবে, তার একটা ধারণা পেলাম।
উপদেষ্টা ফারুক ই আজম বলেন, বন্যায় ক্ষতি গ্রস্তদের জন্য আরেক গুরুত্বপূর্ণ কাজ হবে জনস্বাস্থ্য। বন্যা পরবর্তী অনেকেই স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। তারা যাতে প্রয়োজনীয় চিকিৎসা সেবা পায় এজন্য সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

এ সময় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী, সিভিল সার্জনসহ বিভিন্ন মাঠ পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

T.A.S / T.A.S

ব্যবসা-বাণিজ্য আরও সহজ ও কার্যকর করতে প্রশাসনিক জটিলতা কমানোর নির্দেশ

স্তন ক্যানসার প্রতিরোধে সচেতনতাই মুখ্য : চসিক মেয়র

৪ হাজার ৫৯২ জনবল নিয়ে যাত্রা শুরু সাইবার পুলিশ ইউনিটের

১৫ বছরের জন্য এনসিটি ইজারার সিদ্ধান্তে বন্দর রক্ষা কমিটির তীব্র ক্ষোভ

‘মেয়েদের বিয়ের বয়স কমানোর দাবি বাল্যবিয়েকে উৎসাহিত করবে’

সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, হত্যা ৫২ জন

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বাংলাদেশ সফরে সেপা চুক্তি সই হ‌বে

বাংলাদেশ-চীনের বন্ধুত্ব ভবিষ্যতে আরও গভীর হবে, আশা রাষ্ট্রপতির

ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার

শি জিনপিংকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান

রাজনীতিতে সংঘাতের সংস্কৃতি বন্ধ করে সমঝোতার পরিবেশ সৃষ্টি করতে হবে

ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু

ফেরদৌসী আহমেদের পদত্যাগ, সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা