ভেনিজুয়েলায় প্রবল বর্ষণে ১৫ জনের মৃত্যু
ভেনিজুয়েলার আনদেসে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট কাদাপানির ঢল ও ভূমিধসে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার কর্তৃপক্ষ একথা জানায়। খবর এএফপি’র।
পর্যটকদের কাছে আকর্ষণীয় ভেনিজুয়েলার পশ্চিমাঞ্চলীয় মেরিদা রাজ্যের কৃষি এলাকা মোকোটিজ ভ্যালিতে সাত দিনের দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে সেখানের বিভিন্ন সড়কে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়।
প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পক্ষে মেরিদা তদারকি করা কর্মকর্তা জেহিসন গুজমান এ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ১৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া ভিডিও ফুটেজে টোভার গ্রামের একটি রাস্তায় বিভিন্ন যানবাহন ভেসে যেতে এবং আরো অনেক গাড়ি মাটির নিচে চাপা পড়ে থাকতে দেখা যাচ্ছে।
মেরিদা গভর্নর রামন গুয়েভারা জানান, মোকোটিজ নদীর পাড় পানির চাপে ভেঙ্গে যাওয়ায় টোভার গ্রামে ব্যাপক বন্যা হয়েছে। গ্রামটির বিদ্যুত ও টেলিফোন ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শহর অভিমুখী বিভিন্ন রাস্তায় প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে।
মেরিদা ভিত্তিক সাংবাদিক জেসাস কুইনতারো এএফপি’কে বলেন, ‘সেখানে খুবই খারাপ পরিস্থিতি বিরাজ করছে। এ দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে অনেকে তাদের পরিবারের সদস্যদের হারিয়েছেন। এ অঞ্চলে ২০০৫ সালের পুনরাবৃত্তি ঘটতে দেখা যাচ্ছে।’
ওই বছর প্রবল বর্ষণের কারণে ৪১ জন প্রাণ হারান এবং ৫২ জন নিখোঁজ হন।
প্রীতি / প্রীতি
বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড
ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত
ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল
সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন
ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র
ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের
হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর
পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক
রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮