ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব খুরশেদ আলম
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্সের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করবেন। সোমবার (২ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ নাজমুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।
অফিস আদেশে বলা হয়ে, প্রাক্তন পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেনের ২ সেপ্টেম্বর ২০২৪ তারিখে দায়িত্বভার ত্যাগের পরিপ্রেক্ষিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্সের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম পররাষ্ট্র সচিবের দৈনন্দিন/জরুরিসরকারি কার্যাদি সম্পাদন করবেন মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এর আগে, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে বলা হয়, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার।
এতে বলা হয়, মাসুদ বিন মোমেনের সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৭ অনুযায়ী তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।
এদিকে কূটনৈতিক সূত্র জানায়, চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন নতুন পররাষ্ট্রসচিব হতে যাচ্ছেন। ইতোমধ্যে তাকে ঢাকায় বদলির সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। শিগগির তাকে নিয়োগের আনুষ্ঠিকতা চূড়ান্ত হবে।
T.A.S / T.A.S
বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান
সরবরাহ সন্তোষজনক, সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রির নির্দেশ এলওএবির
রাজনৈতিক পরিচয়ের কারণে চাকরিতে বৈষম্য সৃষ্টি করা হবে না
মিষ্টির বিরুদ্ধে তদন্তে সত্যতা পেলে চার্জশিট হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
রামপুরায় পিস্তল-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আল-আমিন গ্রেপ্তার
জাতীয় তাফসির প্রতিযোগিতায় নিবন্ধন ২ হাজার ৫৮০ জনের
বিদেশে পাচার করা সম্পদ ফেরত আনতে ইন্টারপোলের সাহায্য চাওয়ার সুপারিশ
অনুমোদিত স্থান ছাড়া সড়ক-ফুটপাতে হকার বসলেই মালামাল ক্রোক-মামলা
রুমে আটকে ছিল জমজ দুই শিশু, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার
আনসারের তিন আইন একীভূত করে হবে ‘আনসার বাহিনী আইন’ : স্বরাষ্ট্রমন্ত্রী
ফেনীর ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন