ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

পুলিশের ১০ কর্মকর্তাকে পদায়ন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-৯-২০২৪ দুপুর ১:৪৮

ঢাকায় কর্মরত নিরস্ত্র পরিদর্শক পদমর্যাদার ডিএমপির ১০ জন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে তাদের পদায়ন করা হয়। এর আগে পুলিশ পরিদর্শক পদমর্যাদার আরো ৪ কর্মকর্তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) চার থানায় অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন করা হয়েছে বলে জানা যায়। ডিএমপি জানায়, বৃহস্পতিবার (২৯ আগস্ট) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান পিপিএম, এনডিসি স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের পদায়ন করা হয়।

পদায়নকৃত কর্মকর্তারা হলেন- নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. আমিরুল ইসলাম, নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. মোকাম্মেল হক, নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোহসীন উদ্দিন, নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. আব্দুল আলিম। মো. আমিরুল ইসলামকে লালবাগ বিভাগে কামরাঙ্গীরচর থানায়, মো. মোকাম্মেল হককে মিরপুর বিভাগে রূপনগর থানায়, মোহসীন উদ্দিনকে রমনা বিভাগে নিউমার্কেট থানায় এবং মো. আব্দুল আলিমকে গুলশান বিভাগে ক্যান্টনমেন্ট থানায় পদায়ন করা হয়। এছাড়াও ইতোমধ্যে কয়েক ধাপে আরও বেশকিছু পুলিশ কর্মকর্তাকে পদায়ন ও বদলি করেছে ডিএমপি।

এর মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৫৭ পুলিশ কর্মকর্তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদে পদায়ন করা হয়েছে। ২৭ আগস্ট পুলিশ মহাপরিদর্শক মো. ময়নুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়।

তাছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার ২৭ কর্মকর্তাকে বদলি করা হয়। ২৯ আগস্ট ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসানের সই করা এক আদেশে তাদের বদলি করা হয়। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে ১৫ অতিরিক্ত উপপুলিশ কমিশনার পদমর্যাদার এবং ১২ জন সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। তাদের মধ্যে পাঁচ কর্মকর্তাকে কোনো দায়িত্ব না দিয়ে ডিএমপি সদরদপ্তরে সংযুক্ত করা হয়।

এছাড়াও পুলিশের উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার আট কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে ২৭ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহাবুর রহমান শেখের সই করা এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়। বদলি করা কর্মকর্তারা হলেন- ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ডিআইজি ও অতিরিক্ত আইজিপি (সুপারনিউমারারি) একেএম হাফিজ আক্তারকে শিল্পাঞ্চল পুলিশ ঢাকায় বদলি করা হয়। ডিএমপির অতিরিক্ত কমিশনার ও অতিরিক্ত আইজি (সুপারনিউমারারি) ড. খ. মহিদ উদ্দিনকে টুরিস্ট পুলিশে, ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিআইজি) মুনিবুর রহমানকে এপিবিএন হেডকোয়ার্টার্সের ডিআইজি হিসেবে, ডিএমপির উপপুলিশ কমিশনার এবং সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহমেদকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে, ডিএমপির উপপুলিশ কমিশনার এবং সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মো. ইসরাইল হাওলাদারকে ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে ডিএমপির উপপুলিশ কমিশনার এবং সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত খোন্দকার নজমুল হাসানকে ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার এবং সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মো. মাসুদ করিমকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে ও ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার এবং সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত হাসান মো. শওকত আলীকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়।

T.A.S / T.A.S

বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

সরবরাহ সন্তোষজনক, সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রির নির্দেশ এলওএবির

রাজনৈতিক পরিচয়ের কারণে চাকরিতে বৈষম্য সৃষ্টি করা হবে না

মিষ্টির বিরুদ্ধে তদন্তে সত্যতা পেলে চার্জশিট হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রামপুরায় পিস্তল-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আল-আমিন গ্রেপ্তার

জাতীয় তাফসির প্রতিযোগিতায় নিবন্ধন ২ হাজার ৫৮০ জনের

বিদেশে পাচার করা সম্পদ ফেরত আনতে ইন্টারপোলের সাহায্য চাওয়ার সুপারিশ

অনুমোদিত স্থান ছাড়া সড়ক-ফুটপাতে হকার বসলেই মালামাল ক্রোক-মামলা

রুমে আটকে ছিল জমজ দুই শিশু, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার

আনসারের তিন আইন একীভূত করে হবে ‘আনসার বাহিনী আইন’ : স্বরাষ্ট্রমন্ত্রী

ফেনীর ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন

উৎপাদনশীলতা বাড়াতে প্রয়োজন ভালো পরিকল্পনা, কার্যকর নেতৃত্ব ও দৃঢ় সংকল্প