নতুন ছবিতে সারার সঙ্গী বিক্রান্ত
বলিউডে এই মুহূর্তে চলছে সাইফ আলি খানের আগামী ছবি ‘ভূত পুলিশ’-এর শুটিং। এটির পরিচালক পবন কৃপলানি। ‘ভূত পুলিশ’-এর শুটিং চলাকালীনই নিজের আগামী ছবির চিত্রনাট্য তৈরি করে ফেলেছেন পরিচালক। এমনকি অভিনেতা-অভিনেত্রীও নির্বাচন করে নিয়েছেন তিনি। তারা হলেন বিক্রান্ত মাসে ও সারা আলি খান।
২০১৮ সালে বলিউডে অভিষেক করেন সাইফ আলি খানের একমাত্র মেয়ে সারা আলি খান। অন্যদিকে অভিনয়ের জগতে অনেকদিন ধরেই লাক ট্রাই করছেন বিক্রান্ত মাসে। ‘মির্জাপুর’, ‘ক্রিমিনাল জাস্টিস’-এর মতো ওয়েব সিরিজ এবং ‘ছপাক’, ‘হাসিন দিলরুবা’র মতো ছবিতে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন বিক্রান্ত।
আপাতত ‘অতরঙ্গী রে’ নিয়ে ব্যস্ত সারা। শোনা যাচ্ছে অক্টোবরে শুরু হতে চলেছে এ ছবির শুটিং। বিক্রান্ত ও সারার ছবি নির্বাচন ও অভিনয়ের ধারা একেবারেই আলাদা। তাদের রসায়ন পর্দায় কতটা প্রতিফলিত হয়, সেটাই দেখার অপেক্ষায় ভক্তরা। যদিও ছবির বিষয়বস্তু নিয়ে এখনই কিছু বলতে চান না পরিচালক।
প্রীতি / প্রীতি
সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা
এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?
মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি
১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
‘সমাজকে আনন্দ দিতে এসেছি’
হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি